ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চুক্তি করতে যোগাযোগ করেছে ইরান, ট্রাম্পের দাবি সমালোচনার মুখে নিজেকে ‘লুকিয়ে’ ফেললেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি চাইলেই কেন ইরান যুদ্ধ থেকে বের হতে পারছেন না ট্রাম্প? ইরানের হত্যা তালিকায় আমিই এক নম্বরে: ট্রাম্প বন্ধ কলকারখানা চালু করে ফের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: বস্ত্র ও পাট মন্ত্রী কোয়ার্টার ফাইনালে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ১৮ ফুটবলার ‘হামলা করলে পালটা আঘাত পাবে’, যুক্তরাষ্ট্রকে গালিবাফের হুঁশিয়ারি বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ মিসরের, শাস্তির মুখে পড়তে পারেন কোচ হোসাম প্রতিমন্ত্রী শাহে আলমকে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ ও বন্ধু বিবেচনায় বিতর্কিত করার অপচেষ্টা চলছে: রাশেদ

মরক্কোর বিপক্ষে লড়াই, রেফারির নয়: ফ্রান্স কোচ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

বিশ্বকাপজুড়ে রেফারিং ও ভিএআর নিয়ে বিতর্ক যেন থামছেই না। আর্জেন্টিনা-মিশর ম্যাচের পর সেই আলোচনা আরও তীব্র হয়েছে। এমন পরিস্থিতিতে কোয়ার্টার ফাইনালের আগে সংবাদ সম্মেলনে একই প্রসঙ্গে প্রশ্নের মুখে পড়েন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। তবে বিতর্কে না জড়িয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন বিশ্বজয়ী এই কোচ।

দেশম বলেন, ‘রেফারিদের প্রতি আমার সম্মান রয়েছে।’ এরপর যখন জানানো হয়, ফ্রান্স-মরক্কো ম্যাচে রেফারি ও ম্যাচ অফিসিয়ালদের পুরো দলই আর্জেন্টিনার, তখনও বিচলিত হননি তিনি। সংক্ষিপ্ত জবাব, ‘আমাদের প্রতিপক্ষ মরক্কো, রেফারি নয়।’

কাতার বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কোকে হারিয়েই ফাইনালে উঠেছিল ফ্রান্স। এবার সেই ম্যাচকে অনেকেই প্রতিশোধের লড়াই হিসেবে দেখলেও দেশমের দৃষ্টিভঙ্গি ভিন্ন। তার ভাষায়, ‘ফুটবলে প্রতিশোধ বলে কিছু নেই। ম্যাচের দিন যে ভালো খেলবে, জয় তারই হবে।’

মরক্কোর সামর্থ্য নিয়েও যথেষ্ট সতর্ক ফরাসি কোচ। নেদারল্যান্ডসকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ওঠা আফ্রিকার দলটিকে তিনি দেখছেন অন্যতম কঠিন প্রতিপক্ষ হিসেবে। তাই এমবাপ্পে, দেম্বেলে, বারকোলা কিংবা ওলিসেকে নিয়ে শক্তিশালী আক্রমণভাগ থাকা সত্ত্বেও আত্মতুষ্টির সুযোগ দেখছেন না দেশম। তার মতে, মরক্কোকে হারাতে হলে ফ্রান্সকে নিজেদের সেরাটা খেলতেই হবে।

১৯৯৮ সালে খেলোয়াড় হিসেবে এবং ২০১৮ সালে কোচ হিসেবে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো দেশম আগেই জানিয়েছেন, এই আসরের পর দায়িত্ব ছাড়তে পারেন। তবে ভবিষ্যৎ নিয়ে এখনই ভাবতে রাজি নন তিনি। দেশমের একটাই বার্তা, ‘এই মুহূর্তে আমার পুরো মনোযোগ শুধু মরক্কো ম্যাচে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চুক্তি করতে যোগাযোগ করেছে ইরান, ট্রাম্পের দাবি

মরক্কোর বিপক্ষে লড়াই, রেফারির নয়: ফ্রান্স কোচ

আপডেট সময় ১০:৩২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬