ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যায় চট্টগ্রাম বোর্ডের আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:০৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে আগামীকাল শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষাটি হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি—আইসিটি বিষয়।

শুক্রবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবহাওয়ার মারাত্মক অবনতি এবং বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার সব পরীক্ষাকেন্দ্রে ১১ জুলাই অনুষ্ঠিতব্য আইসিটি পরীক্ষা স্থগিত থাকবে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

এদিকে, দুর্যোগের কারণে অনেক এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ায় পরীক্ষার্থী ও অভিভাবকদের দ্রুত তথ্য পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা বোর্ড কেন্দ্রগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাইকিংয়ের মাধ্যমে পরীক্ষা স্থগিতের বিষয়টি স্থানীয়ভাবে জানিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।

বন্যা পরিস্থিতির উন্নতি এবং স্বাভাবিক পরিবেশ ফিরে এলে নতুন সূচি অনুযায়ী পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বন্যায় চট্টগ্রাম বোর্ডের আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

আপডেট সময় ০৬:০৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬