ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৫ মাস পূর্ণ করলো প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার নেতানিয়াহু ক্ষমতায় থাকলে ইসরায়েল ছাড়বে এক-চতুর্থাংশ ইহুদি ভুলে ‘জয় বাংলা’ বলা এনসিপি নেতা বললেন, ‘জীবনেও আওয়ামী লীগ করিনি’ নতুন বউ নিয়ে ফেরার পথে সড়কে ঝরল ২ প্রাণ শেখ হাসিনা নিজেই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন: রণধীর জয়সওয়াল মোবাইল চোরকে ১০০ রাকাত নফল নামাজ আদায় করালেন গ্রামবাসী রাসেল ভাইপারের কামড়ে আহত শিশু, সাপসহ হাসপাতালে পরিবার ‘চকলেট মেডেলের ম্যাচ’ খেলার ইচ্ছা নেই ফ্রান্স খেলোয়াড়দের পছন্দ না হলেই ফ্যাসিস্ট বানানো হয়: পুলিশ সুপার ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরঘেরা কারাগার তৈরি করছে ইসরায়েল

সমালোচনার মধ্যেই যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ চান ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৪:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

বিশ্বকাপের ফাইনাল ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। মাঠের লড়াই শুরুর আগেই শিরোপা নিয়ে চলছে নানা ভবিষ্যদ্বাণী। সেই তালিকায় এবার যোগ হয়েছে পেরুর আধ্যাত্মিক শামনদের নাম। তাদের দাবি, কঠিন লড়াই হলেও স্পেনকে হারিয়ে টানা শিরোপা জিতবে লিওনেল মেসির আর্জেন্টিনা। তাদের বিশ্বাস, আর্জেন্টিনা চতুর্থবারের মতো বিশ্বকাপ জিতে জার্সিতে যোগ করবে নতুন একটি তারকা।

এদিকে ফাইনালের আগে নিউইয়র্কের আবহাওয়াও ছিল আলোচনায়। দাবানলের ধোঁয়ায় আকাশ ঢেকে গেলেও পরিস্থিতির উন্নতি হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, সম্ভাব্য বৃষ্টিতে ধোঁয়ার প্রভাব পুরোপুরি কেটে যেতে পারে।

এর মধ্যেই নতুন করে আলোচনায় এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি বিশ্বকাপের আয়োজন নিয়ে নানা সমালোচনা থাকলেও তিনি আবারও যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপের আয়োজক হিসেবে দেখতে চান। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রশংসা করে ট্রাম্প বলেন, ভবিষ্যতেও যেন যুক্তরাষ্ট্রকেই আয়োজক হিসেবে বেছে নেওয়া হয়। এমনকি রসিকতা করে মেক্সিকো ও কানাডাকে বাদ দিয়ে শুধু যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজনের কথাও বলেন তিনি।

অন্যদিকে, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো দাবি করেছেন, সব সমালোচনা ছাপিয়ে এবারের বিশ্বকাপ প্রত্যাশার চেয়েও বেশি সাড়া ফেলেছে। তবে ট্রাম্পের মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নতুন বিতর্ক। সব আলোচনার কেন্দ্রে এখন একটাই প্রশ্ন—ফাইনালের মহারণে বিশ্বকাপের ট্রফি উঠবে স্পেনের হাতে, নাকি মেসির আর্জেন্টিনার?

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৫ মাস পূর্ণ করলো প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার

সমালোচনার মধ্যেই যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ চান ট্রাম্প

আপডেট সময় ১০:৫৪:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬