ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৫ মাস পূর্ণ করলো প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার নেতানিয়াহু ক্ষমতায় থাকলে ইসরায়েল ছাড়বে এক-চতুর্থাংশ ইহুদি ভুলে ‘জয় বাংলা’ বলা এনসিপি নেতা বললেন, ‘জীবনেও আওয়ামী লীগ করিনি’ নতুন বউ নিয়ে ফেরার পথে সড়কে ঝরল ২ প্রাণ শেখ হাসিনা নিজেই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন: রণধীর জয়সওয়াল মোবাইল চোরকে ১০০ রাকাত নফল নামাজ আদায় করালেন গ্রামবাসী রাসেল ভাইপারের কামড়ে আহত শিশু, সাপসহ হাসপাতালে পরিবার ‘চকলেট মেডেলের ম্যাচ’ খেলার ইচ্ছা নেই ফ্রান্স খেলোয়াড়দের পছন্দ না হলেই ফ্যাসিস্ট বানানো হয়: পুলিশ সুপার ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরঘেরা কারাগার তৈরি করছে ইসরায়েল

পছন্দ না হলেই ফ্যাসিস্ট বানানো হয়: পুলিশ সুপার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

কুমিল্লায় জুলাই শহীদ দিবসের আলোচনা সভায় পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। একপর্যায়ে ক্ষোভ প্রকাশ করে জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, “যাকে পছন্দ হয় না, তাকেই ফ্যাসিস্ট বানিয়ে দেওয়া হচ্ছে।”

ঘটনার সূত্রপাত হয়, যখন কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠু অভিযোগ করেন, এসপি কুমিল্লায় যোগ দেওয়ার পরও ‘ফ্যাসিস্টদের’ গ্রেপ্তার করা হচ্ছে না।

এর জবাবে পুলিশ সুপার বলেন, এটি কোনো রাজনৈতিক মঞ্চ নয়; অভিযোগ করতে হলে তথ্য-প্রমাণের ভিত্তিতে করতে হবে। নিজের ছাত্রজীবনের কথা উল্লেখ করে তিনি বলেন, তিনি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল করেছেন, তাই রাজনৈতিক পরিচয় দিয়ে তাকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ নেই।

এসপি আরও বলেন, কাকে গ্রেপ্তার করা হবে, তা আইন অনুযায়ী নির্ধারিত হবে—কোনো ব্যক্তি বা রাজনৈতিক সংগঠনের নির্দেশে নয়। পুলিশের বিরুদ্ধে ঢালাও অভিযোগ না তোলারও আহ্বান জানান তিনি।

তিনি দাবি করেন, দীর্ঘদিনের অস্থিরতা কাটিয়ে পুলিশ বাহিনী আবার ঘুরে দাঁড়িয়েছে। পাশাপাশি বর্তমান সরকারকে কাজ করার জন্য সময় দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, মাত্র চার মাসে সব সমস্যার সমাধান সম্ভব নয়। বিচারহীনতার অভিযোগও প্রত্যাখ্যান করে তিনি জানান, বিভিন্ন আলোচিত মামলার বিচার চলছে এবং অনেক ক্ষেত্রে রায়ও হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৫ মাস পূর্ণ করলো প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার

পছন্দ না হলেই ফ্যাসিস্ট বানানো হয়: পুলিশ সুপার

আপডেট সময় ১১:০০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬