ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ‘গুলি চালিয়েও অস্বীকার’, মোদি সরকারের বিরুদ্ধে প্রমাণ তুলে ধরলেন রাহুল মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২ মরদেহ উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিহত স্কুলছাত্র নিজেরই ছেলে পদত্যাগের পরও আজীবন পেনশনসহ রাষ্ট্রীয় নানা সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আন্দোলনরত তরুণদের সঙ্গে ইনস্ট্রাগ্রামে যুক্ত হতে মন্ত্রীদের নির্দেশনা মোদির রাষ্ট্রপতির পদত্যাগপত্রের ভাষা ‘অস্বাভাবিক’: সন্দেহ শিশির মনিরের পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রভনীত সিং সাহাবুদ্দিনের চিকিৎসা দেশেই সম্ভব: ডা. শফিক ইরান যুদ্ধে জড়ানো নিয়ে চীন-রাশিয়াকে ট্রাম্পের হুঁশিয়ারি

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবি, অনলাইনে হাজারো ভক্তের স্বাক্ষর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

গত ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টাইনদের স্তব্ধ করে ১০ গোলের জয়ে ২০২৬ বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরে স্পেন। শিরোপা নির্ধারণী মহারণে জয়ী দলের নাম চূড়ান্ত হয়ে গেলেও ফাইনাল ম্যাচটি ঘিরে আর্জেন্টিনা ভক্তদের হতাশা কমছে না। বিশেষ করে রেফারিংয়ের কিছু সিদ্ধান্ত নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে ম্যাচটি পুনরায় আয়োজনের দাবি তুলেছেন হাজার হাজার সমর্থক। এই লক্ষ্যে চালু হওয়া এক অনলাইন পিটিশনে ইতোমধ্যে স্বাক্ষর করেছেন ৬১ হাজার ৫০০ জনেরও বেশি ফুটবলপ্রেমী।

চেঞ্জ ডট ওআরজিনামের একটি অনলাইন প্ল্যাটফর্মে এই আবেদনটি শুরু করেছেন গিসেলা সানচেজ নামে এক আর্জেন্টাইন সমর্থক। সেখানে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে ফাইনাল পরিচালনা করা স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিস ও ভিএআরের ভূমিকা পুনর্বিবেচনার জোর দাবি জানানো হয়। আবেদনকারীর মতে, ম্যাচের গতিপ্রকৃতি আর্জেন্টিনার বিপক্ষে নিতে কিছু রেফারিং সিদ্ধান্ত বেশ প্রভাব ফেলেছিল। যদিও এসব দাবির পক্ষে শক্ত কোনো সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ দিতে পারেননি তিনি। তারপরও নিরপেক্ষতার স্বার্থে ফিফাকে ম্যাচটি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন ভক্তরা।

তবে আইনি ও বিধিবদ্ধ নিয়ম অনুযায়ী সাধারণ মানুষের এমন ক্যাম্পেইনের কোনো প্রাতিষ্ঠানিক ভিত্তি বা সিদ্ধান্ত পরিবর্তনের কার্যকারিতা নেই। খেলা পুনরায় আয়োজনের মতো বিরল ঘটনা কেবল ক্রীড়া আদালতের সুনির্দিষ্ট আইন বা আন্তর্জাতিক ফুটবল সংস্থার ব্যতিক্রমী সিদ্ধান্তের ওপরই নির্ভর করে। ২০২৬ বিশ্বকাপ চলাকালে অবশ্য এ ধরনের কান্ড এবারই প্রথম নয়। এর আগে সেমিফাইনালে স্পেনের একটি পেনাল্টি পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে ফ্রান্সের প্রায় ৮২ হাজার সমর্থক ম্যাচটি পুনরায় আয়োজনের দাবিতে অনলাইনে স্বাক্ষর সংগ্রহ করেছিলেন। তবে ফিফার কাছ থেকে সেটিরও কোনো ইতিবাচক সাড়া মেলেনি।

উল্লেখ্য, ১৯ জুলাইয়ের টানটান উত্তেজনার ফাইনালে নির্ধারিত ৯০ মিনিট আর্জেন্টিনা অগোছালো খেলার পর অতিরিক্ত সময়ের গোলে জয় পায় স্পেন। তোরেসের সেই এক গোলেই নিশ্চিত হয় স্প্যানিশদের সোনালী ট্রফি। পরাজয়ের পর বুয়েন্স আয়ার্সের রাস্তায় রাস্তায় পুলিশের সঙ্গে সমর্থকদের হাতাহাতির অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও, প্রিয় দল টানা দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলে উপহার দেওয়ায় লিওনেল মেসিদের ভালোবাসায় ভাসাতে ভুলেননি সাধারণ আর্জেন্টাইন ফুটবল ভক্তরা। 

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবি, অনলাইনে হাজারো ভক্তের স্বাক্ষর

আপডেট সময় ০১:২৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬