ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চীনের চংছিংয়ে ভয়াবহ ভূমিধস, নিহত ১১

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চংছিং শহরে ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ৫০ জন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে দিন-রাত অভিযান চালানো হলেও এখন পর্যন্ত জীবিত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

শুক্রবার চংছিংয়ের পেংশুই কাউন্টিতে পাহাড় ধসে পাদদেশ ও নদীতীরবর্তী কয়েকটি আবাসিক ভবন ধসে পড়ে। এতে বহু মানুষ মাটির নিচে চাপা পড়েন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে শত শত উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিশাল পাথর ও মাটির স্তূপ পুরো আবাসিক এলাকা এবং সড়ক ঢেকে ফেলেছে। তবে বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ, বড় বড় পাথর এবং পাহাড়ের অস্থিতিশীল অবস্থার কারণে উদ্ধার অভিযান হয়ে উঠেছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, জীবিতদের সন্ধানে একাধিক ধাপে তল্লাশি চালানো হয়েছে। তবে এখন পর্যন্ত ধ্বংসস্তূপের নিচে জীবিত থাকার কোনো সংকেত পাওয়া যায়নি। বিশেষজ্ঞদের সহায়তায় বৈজ্ঞানিক পদ্ধতিতে নিখোঁজদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। এর আগে মৃতের সংখ্যা ৮ এবং নিখোঁজের সংখ্যা ৩৪ জন বলে জানানো হয়েছিল।

এর আগে চীনের গানসু প্রদেশে আরেকটি ভূমিধসে ২১ জনের মৃত্যু হয়। ধারাবাহিক প্রাকৃতিক দুর্যোগে দেশটিতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চীনের চংছিংয়ে ভয়াবহ ভূমিধস, নিহত ১১

আপডেট সময় ০১:৫৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬