ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জনপ্রিয় অনলাইন স্ট্রিমার স্পিডের বিশ্বরেকর্ড ভাঙলেন মোদি  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত ইরানকে অস্ত্র দিলে চীন-রাশিয়াকে ট্রাম্পের হুঁশিয়ারি সব বাধা জয় করেই এগোবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনা নয়: সিজেপি নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরে: আইনমন্ত্রী এবার ইয়েমেনের হোদেইদায় সৌদি আরবের হামলা, পাল্টা আঘাতের হুঁশিয়ারি হুতিদের ভারতের বিপক্ষে খেলতে কলকাতায় আসছে ব্রাজিল, দাবি বাংলাদেশে সফরেরও! স্পেন-আর্জেন্টিনা ফাইনাল আয়োজনের পরিকল্পনা ফিফার সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশের নতুন হাইকমিশনের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি: রণধীর

একজন নারী রাষ্ট্রপতি হোক, দাবি পিনাকীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১০:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

বাংলাদেশে একজন নারীকে রাষ্ট্রপতি করার দাবি জানিয়েছেন লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য। শুক্রবার (২৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

পোষ্টে তিনি লেখেন, ‘বাংলাদেশে একজন নারী রাষ্ট্রপতি হোক। বিএনপি এবং তারেক রহমানের জন্য এইটা একটা ইতিহাস সৃষ্টিকারী গ্রাউন্ড ব্রেকিং এচিভমেন্ট হবে।

তিনি আরও লেখেন, এ জন্য দলের বাইরে থেকে কাউকে আনার প্রয়োজন নেই। বিএনপির মধ্যেই অনেক জ্যেষ্ঠ নারী নেত্রী রয়েছেন, যারা রাষ্ট্রপতির দায়িত্ব পালনের যোগ্য। তবে প্রয়োজনে দলের বাইরের সর্বজনগ্রাহ্য কোনো নারী ব্যক্তিত্বকেও এ পদে বিবেচনা করা যেতে পারে বলেও মত দেন তিনি।

পোস্টের শেষাংশে পিনাকী ভট্টাচার্য তার ব্যক্তিগত একটি আক্ষেপের কথাও উল্লেখ করেন। তিনি লেখেন, ‘আমার স্বপ্ন ছিলো, খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি হিসাবে দেখা। সেই সৌভাগ্য তো হলোনা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জনপ্রিয় অনলাইন স্ট্রিমার স্পিডের বিশ্বরেকর্ড ভাঙলেন মোদি 

একজন নারী রাষ্ট্রপতি হোক, দাবি পিনাকীর

আপডেট সময় ১১:১০:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬