ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সোশ্যাল মিডিয়ায় ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা কে এই খাইরুল দেওয়ান বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দেশের বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক শিশুর অনুরোধে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ‘চুক্তিতে’ স্বাক্ষর করলেন স্কালোনি সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের এবার ইরানে স্থলসেনা নামানোর ছক যুক্তরাষ্ট্রের, ভয়ংকর পরিকল্পনা ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের দুই নেতার হাতাহাতি ইরানে হামলায় যুক্তরাজ্যের কোনো ঘাঁটি ব্যবহৃত হলে তা হবে ‘বৈধ লক্ষ্যবস্তু’: আইআরজিসি কৃষক সেজে ফসলি মাঠ থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে ধরল পুলিশ সাবেক রাষ্ট্রপতির ফৌজদারী অপরাধের বিচার সম্ভব, সংবিধানের ৫১ অনুচ্ছেদে কোন বাধা নেই: শিশির মনির

মুক্তির পরই বক্স অফিসে ঝড় তুলেছে থালাপতির শেষ সিনেমা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:০৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

অভিনয়কে বিদায় জানিয়ে রাজনীতিতে মনোযোগ দিচ্ছেন তামিল সুপারস্টার ও বর্তমান মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। আর তার বিদায়ী সিনেমা ‘জন নায়গন’ মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে তুলেছে ঝড়। শুধু আয় নয়, ছবির বিশাল বাজেট আর শিল্পীদের পারিশ্রমিকও এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

বিশ্বব্যাপী মুক্তির পর থেকেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে থালাপতি বিজয়ের বিদায়ী সিনেমা ‘জন নায়গন’। ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনেই বিশ্বজুড়ে ছবিটির আয় দাঁড়িয়েছে প্রায় ১০৭ থেকে ১১২ কোটি টাকা। আর শুধু ভারত থেকেই আয় হয়েছে প্রায় ৭০ কোটি টাকা

ছবিটি পরিচালনা করেছেন এইচ. বিনোথ। আর এই সিনেমায় অভিনয়ের জন্য থালাপতি বিজয় প্রায় ৩০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন বলে দাবি করা হচ্ছে, যা ভারতীয় চলচ্চিত্রে সর্বোচ্চ পারিশ্রমিকের নতুন রেকর্ড হিসেবে আলোচনা তৈরি করেছে। যদিও এ বিষয়ে নির্মাতা বা অভিনেতার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি।

ছবির সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর নাকি পেয়েছেন ১৫ কোটি টাকা। নায়িকা পূজা হেগড়ে নিয়েছেন ১০ কোটি, আর গুরুত্বপূর্ণ চরিত্রে থাকা ববি দেওলের পারিশ্রমিক প্রায় ১২ কোটি টাকা বলে জানা গেছে।

প্রায় ৫০০ কোটি টাকা বাজেটের এই রাজনৈতিক অ্যাকশন থ্রিলারকে বিজয়ের অভিনয়জীবনের শেষ সিনেমা হিসেবে দেখা হচ্ছে। কারণ, সিনেমা ছেড়ে এখন তিনি পুরোপুরি রাজনীতিতে মনোযোগ দিচ্ছেন।

এখন দেখার বিষয়, মুক্তির প্রথম দিনের এই দুর্দান্ত সূচনার পর ‘জন নায়গন’ শেষ পর্যন্ত বক্স অফিসে আর কত বড় সাফল্য পায়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সোশ্যাল মিডিয়ায় ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা কে এই খাইরুল দেওয়ান

মুক্তির পরই বক্স অফিসে ঝড় তুলেছে থালাপতির শেষ সিনেমা

আপডেট সময় ০৪:০৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬