ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

যে কারণে ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তে যাচ্ছে না আইওসি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১৩:০৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি উঠেছিল আন্তর্জাতিক অঙ্গনে। অভিযোগ ছিল, রাজনৈতিক প্রভাব ও পক্ষপাতিত্বের মাধ্যমে তিনি ফিফার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করেছেন। তবে শেষ পর্যন্ত সেই অভিযোগে তদন্তে যাচ্ছে না আন্তর্জাতিক অলিম্পিক কমিটি—আইওসি।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের আবেদন নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি

এক বিবৃতিতে আইওসি জানিয়েছে, ইনফান্তিনোর বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো মূলত ফিফার শাসনব্যবস্থা, সরকারের সঙ্গে সম্পর্ক এবং ফুটবল পরিচালনাসংক্রান্ত সিদ্ধান্তের সঙ্গে যুক্ত। এসব বিষয় আইওসির নৈতিকতা বিধির আওতায় পড়ে না। তাই ফিফা বা তাদের কর্মকর্তাদের কর্মকাণ্ড তদন্ত করার এখতিয়ারও তাদের নেই।

বিশ্বকাপ চলাকালে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিতের ঘটনায় বিতর্ক শুরু হয়। অভিযোগ ওঠে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ঘটনার পর মানবাধিকারভিত্তিক সংস্থা ফেয়ারস্কয়ার আইওসির কাছে অভিযোগ করে। তাদের দাবি ছিল, ট্রাম্পের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়ে ইনফান্তিনো অলিম্পিক সনদের রাজনৈতিক নিরপেক্ষতার নীতি লঙ্ঘন করেছেন।

এদিকে নরওয়ে ফুটবল ফেডারেশনও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটি জানিয়েছে, ফিফার নৈতিকতা কমিটিতে আনুষ্ঠানিক অভিযোগ করবে কি না, সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে আপাতত আইওসির অবস্থান স্পষ্ট—এই অভিযোগ তদন্ত করার এখতিয়ার তাদের নেই। ফলে ইনফান্তিনোর বিরুদ্ধে অলিম্পিক কমিটির পক্ষ থেকে কোনো তদন্ত হচ্ছে না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পকে সমর্থনের অভিযোগে ইনফান্তিনোকে অব্যাহতি দিল আইওসি

যে কারণে ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তে যাচ্ছে না আইওসি

আপডেট সময় ০৫:১৩:০৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬