ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ক্ষমতায় এসেই ট্রাম্পকে চ্যালেঞ্জ বার্নহ্যামের ‘জিহাদ ছাড়া অন্য কোনো পথ নেই’: মোজতবা খামেনি আন্দোলন শেষ, এবার মোদিবিরোধী পোস্টের বিরুদ্ধে অভিযানে দিল্লি পুলিশ ইউক্রেনকে প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের বাংলাদেশের কৌশলগত অংশীদার এখন চীন: স্বরাষ্ট্রমন্ত্রী জিহাদ ছাড়া অন্য কোনো পথ নেই: মোজতবা খামেনি বিশ্বকাপ ফাইনালের পরই অবসরে রেফারি স্লাভকো ভিনচিচ গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের পথে নেতানিয়াহু বাজারের নাম নিয়ে রক্ত’ক্ষয়ী সং’ঘর্ষ নিহত ১, আহত অন্তত ৩০ ফিলিস্তিনের পশ্চিমতীর দখলের যেকোনো পদক্ষেপ ইসরায়েলের ‘রেড লাইন’ অতিক্রম বলে বিবেচিত হবে: আরব আমিরাত

অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল জাতীয় জরুরি সতর্কবার্তা, ঘটনা কি?

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩২:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

হঠাৎ করেই অস্ট্রেলিয়াজুড়ে লাখ লাখ মানুষের মোবাইল ফোন, স্মার্টওয়াচ ও ট্যাবলেটে একযোগে বেজে ওঠে জরুরি সাইরেন। সঙ্গে প্রায় ১০ সেকেন্ড ধরে কম্পন অনুভূত হওয়ায় মুহূর্তের জন্য উদ্বেগ ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে।

তবে পরে স্ক্রিনে ভেসে ওঠা বার্তায় জানানো হয়, এটি ছিল দেশটির নতুন জাতীয় জরুরি সতর্কতা ব্যবস্থা ‘অসঅ্যালার্ট’-এর প্রথম দেশব্যাপী পরীক্ষামূলক সম্প্রচার।

অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, আগামী অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে চালু হবে এই ব্যবস্থা। নতুন প্রযুক্তির মাধ্যমে দাবানল, বন্যা, ঘূর্ণিঝড়, সুনামি, জননিরাপত্তা ও জনস্বাস্থ্যসংক্রান্ত জরুরি পরিস্থিতিতে নির্দিষ্ট এলাকার মানুষের কাছে দ্রুত সতর্কবার্তা পাঠানো যাবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার সময় সব ডিভাইসে বার্তা না পৌঁছানো স্বাভাবিক। পুরোনো ডিভাইস, সফটওয়্যার, নেটওয়ার্ক বা প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে এমনটি হতে পারে।

দেশজুড়ে এই পরীক্ষার ফলাফল পর্যালোচনা করেই অক্টোবরে নতুন জাতীয় জরুরি সতর্কতা ব্যবস্থা পুরোপুরি চালু করবে অস্ট্রেলিয়া।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ক্ষমতায় এসেই ট্রাম্পকে চ্যালেঞ্জ বার্নহ্যামের

অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল জাতীয় জরুরি সতর্কবার্তা, ঘটনা কি?

আপডেট সময় ০১:৩২:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬