ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মোদির ভিডিও সরানোর ঘটনায় ভারতের কাছে ক্ষমা চাইল মেটা ব্রাজিলে লাল কার্ড দেখানোয় রেফারিকে মাথা দিয়ে আঘাত, ভাঙল মুখের হাড় একই দিনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে জেলেনস্কি-নেতানিয়াহু গণঅভ্যুত্থানে হাসনাত-সারজিস আ.লীগের এজেন্ট ছিলেন: রাশেদ খান ইরানের সঙ্গে সমঝোতার ভালো সম্ভাবনা দেখছেন ট্রাম্প বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন পুলিশি অভিযান বন্ধ না হলে আবার আন্দোলনের হুঁশিয়ারি ককরোচদের হাসনাত-সারজিস গণঅভ্যুত্থানের সঙ্গে বেঈমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেননি: রাশেদ খাঁন ইরানের অনুরোধেই যুদ্ধ বন্ধ, সমঝোতা না হলে আবারও হামলা: ট্রাম্প

আর্জেন্টিনার বিপক্ষে কাবরালের গোলটিই বিশ্বকাপের সেরা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৬:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

এবার ২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে করা সিডনি লোপেস কাবরালের দুর্দান্ত গোলটি টুর্নামেন্টের সেরা গোল হিসেবে নির্বাচিত হয়েছে। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, কাবরালের এই গোলই জিতেছেহুন্দাই গোল অব দ্য টুর্নামেন্টপুরস্কার।

মায়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত রাউন্ড অব ৩২এর ম্যাচে অতিরিক্ত সময়ের ১০৩তম মিনিটে গোলটি করেন কেপ ভার্দের ২৩ বছর বয়সী লেফট ব্যাক কাবরাল। বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে ডান পায়ের বাঁকানো শটে তিনি আর্জেন্টিনার জালে বল জড়ান। তার এই অসাধারণ গোলে ম্যাচে ২২ সমতা ফেরে কেপ ভার্দে। তবে বীরত্বপূর্ণ পারফরম্যান্সের পর শেষ পর্যন্ত ৩২ ব্যবধানে হেরে যায় আফ্রিকার দলটি। 

গোল করার পর নিজের অনুভূতি জানাতে গিয়ে কাবরাল বলেন, প্রতিপক্ষকে কাটিয়ে ফাঁকা জায়গা দেখেই তিনি শট নেওয়ার সিদ্ধান্ত নেন। বলটি যখন গোলের ওপরের কোণের দিকে উড়ে যাচ্ছিল, তখন তিনি নিজেই বিশ্বাস করতে পারছিলেন না কী করে এমন একটি গোল করেছেন। সতীর্থদের উচ্ছ্বাস আর বিস্ময় দেখে তখনই তিনি গোলটির বিশেষত্ব উপলব্ধি করেন।

বিশ্বকাপের সেরা গোলের স্বীকৃতি পাওয়ার পথে কাবরাল পেছনে ফেলেছেন উজবেকিস্তানের এলদর শোমুরোদভের গোলকে, যা দ্বিতীয় হয়েছে। তৃতীয় স্থান পেয়েছে হাইতির উইলসন ইসিডরের গোল। প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়া কেপ ভার্দের হয়ে স্মরণীয় এই গোল করে কাবরাল শুধু নিজের নামই ইতিহাসে লেখাননি, দেশের ফুটবল ইতিহাসেও যুক্ত করেছেন নতুন এক গৌরবগাথা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মোদির ভিডিও সরানোর ঘটনায় ভারতের কাছে ক্ষমা চাইল মেটা

আর্জেন্টিনার বিপক্ষে কাবরালের গোলটিই বিশ্বকাপের সেরা

আপডেট সময় ১০:১৬:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬