ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন ধর্ষণ মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার সীমান্ত থেকে প্রায় ৬ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ খুলনা বিভাগের ৬০ সাংবাদিকের মধ্যে নিরাপত্তা সরঞ্জাম বিতরণ খোলা আকাশের নিচে জুতা সেলাই করেন বাবা, পাশেই বসে ডাক্তার হওয়ার স্বপ্ন বুনছে ছোট্ট প্রিয়জিত বাংলাদেশ থেকে নির্বাসিত তসলিমা নাসরিনের নিরাপত্তার দায়িত্ব নিলেন শুভেন্দু কোরআনের আয়াত উদ্ধৃত করে প্রতিবেশী দেশগুলোকে যে বার্তা দিল ইরান আসিয়ানে বাংলাদেশের সদস্যপদের সম্ভাবনা নেই: মহাসচিব ‎রাজধানীর উত্তর সিটি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করতে হলে ১৯৭২-এর সংবিধান বাতিল করতে হবে: ফরহাদ মজহার

ট্রাম্পকে ফোনে সৌদি যুবরাজ, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর আহ্বান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:১৬:০৪ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সংলাপ ও কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে তিনি উত্তেজনা প্রশমন এবং শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)-এর বরাতে জানিয়েছে, ফোনালাপে যুবরাজ মোহাম্মদ বিন সালমান আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সংলাপকে অগ্রাধিকার দেওয়া এবং কূটনৈতিক সমাধানের জন্য অনুকূল পরিবেশ তৈরির গুরুত্ব তুলে ধরেন।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছিল, শনিবার ট্রাম্পের সঙ্গে আলাপকালে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন সামরিক হামলার পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন সৌদি যুবরাজ। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাতে ওই প্রতিবেদন প্রকাশ করা হয়।

এমন সময় এই ফোনালাপ হলো, যখন ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে আঞ্চলিক উদ্বেগের মধ্যেই রিয়াদ প্রকাশ্যে উত্তেজনা কমিয়ে আলোচনার পথেই সংকট সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে।

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন, আলোচনায় অগ্রগতি হওয়ায় ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা আপাতত স্থগিত রাখা হয়েছে। তিনি আরও দাবি করেন, ইরানসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রকে হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে এবং একটি সম্ভাব্য চুক্তির মৌলিক কাঠামো নিয়ে সমঝোতা হয়েছে।

তবে ট্রাম্পের এই দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সমর্থন বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সৌদি আরবের অবস্থান স্পষ্ট—মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখতে সামরিক উত্তেজনা নয়, বরং সংলাপ ও কূটনৈতিক উদ্যোগই হওয়া উচিত প্রধান পথ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

ট্রাম্পকে ফোনে সৌদি যুবরাজ, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর আহ্বান

আপডেট সময় ০৪:১৬:০৪ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬