ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন ধর্ষণ মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার সীমান্ত থেকে প্রায় ৬ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ খুলনা বিভাগের ৬০ সাংবাদিকের মধ্যে নিরাপত্তা সরঞ্জাম বিতরণ খোলা আকাশের নিচে জুতা সেলাই করেন বাবা, পাশেই বসে ডাক্তার হওয়ার স্বপ্ন বুনছে ছোট্ট প্রিয়জিত বাংলাদেশ থেকে নির্বাসিত তসলিমা নাসরিনের নিরাপত্তার দায়িত্ব নিলেন শুভেন্দু কোরআনের আয়াত উদ্ধৃত করে প্রতিবেশী দেশগুলোকে যে বার্তা দিল ইরান আসিয়ানে বাংলাদেশের সদস্যপদের সম্ভাবনা নেই: মহাসচিব ‎রাজধানীর উত্তর সিটি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করতে হলে ১৯৭২-এর সংবিধান বাতিল করতে হবে: ফরহাদ মজহার

আসিয়ানে বাংলাদেশের সদস্যপদের সম্ভাবনা নেই: মহাসচিব

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৩২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানে বাংলাদেশের সদস্য হওয়ার সম্ভাবনা কার্যত নেই বলে জানিয়েছেন জোটটির মহাসচিব কাও কিম হর্ন। তার ভাষ্য, প্রয়োজনীয় ভৌগোলিক শর্ত পূরণ না করায় বাংলাদেশ ও পাপুয়া নিউ গিনির সদস্যপদ পাওয়ার সুযোগ নেই বললেই চলে।

জাকার্তা গ্লোবের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিন ধরে আসিয়ানে যোগ দিতে আগ্রহ দেখিয়ে আসছে বাংলাদেশ। তবে ম্যানিলায় অনুষ্ঠিত ১০ম আসিয়ান মিডিয়া ফোরামে কাও কিম হর্ন স্পষ্ট করে বলেন, পূর্ব তিমুরকে অন্তর্ভুক্ত করার মধ্য দিয়েই জোটের সম্প্রসারণ শেষ হয়েছে। আসিয়ান চার্টার অনুযায়ী, দক্ষিণ-পূর্ব এশিয়ায় অবস্থিত ১১টি দেশই কেবল সদস্য হওয়ার যোগ্য।

তিনি জানান, বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় এবং পাপুয়া নিউ গিনি ওশেনিয়া অঞ্চলে অবস্থিত হওয়ায় তারা জোটের নির্ধারিত ভৌগোলিক সীমার বাইরে। ফলে বর্তমান চার্টার অনুযায়ী তাদের সদস্যপদ পাওয়ার সুযোগ নেই।

আসিয়ান মহাসচিব আরও বলেন, বাংলাদেশ বা পাপুয়া নিউ গিনিকে সদস্য করতে হলে জোটের চার্টার সংশোধন করতে হবে। তবে এমন সংশোধনের জন্য সব সদস্য দেশের সর্বসম্মত অনুমোদন প্রয়োজন, যা বাস্তবে খুবই কঠিন।

উল্লেখ্য, ২০১১ সাল থেকে দীর্ঘ প্রচেষ্টার পর চলতি বছর আসিয়ানের সদস্যপদ নিশ্চিত করেছে পূর্ব তিমুর। অন্যদিকে ১৯৭৬ সাল থেকে পর্যবেক্ষক মর্যাদা পেলেও এখনো পূর্ণ সদস্য হতে পারেনি পাপুয়া নিউ গিনি। বাংলাদেশেরও দীর্ঘদিনের সদস্যপদ প্রচেষ্টা আপাতত ভৌগোলিক শর্তেই আটকে থাকছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

আসিয়ানে বাংলাদেশের সদস্যপদের সম্ভাবনা নেই: মহাসচিব

আপডেট সময় ০৫:৩২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬