ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ক্যাম্পাসগুলোতে হামলায় সরকারের উচ্চমহলের উসকানির অভিযোগ ছাত্রশিবিরের ৫ লাখ টাকা জরিমানা হলেও ধর্ষণ মামলা থেকে রেহাই পেলেন না আলোচিত রিপন মিয়া মাদক সেবনের ভিডিও ভাইরাল বিএনপি নেতার, দল থেকে অব্যাহতি বেরোবি ক্যাম্পাস ছাত্রদলের দখলে: দণ্ডিত জামায়াত নেতাদের ছবিতে জুতা নিক্ষেপ ‘দেখা না দিলে বন্ধু কথা কইও না’— এবার আওয়ামী লীগের ক্ষেত্রে প্রযোজ্য: আসিফ মাহমুদ ছাত্রদল-শিবির সংঘর্ষ, মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত ঢাকা আলিয়া মাদরাসার অধ্যক্ষ ‘বাংলা আজ এক বিশালাকার কারাগার’: এবার গণআন্দোলনের হুঁশিয়ারি মমতার পৃথিবীর দিকে আসছে বিশাল গ্রহাণু, পারমাণবিক বোমা দিয়ে করা হবে ধ্বংস! জুলাই যোদ্ধাদের হাত-পা ভাঙবেন না, রক্ত ঝরাবেন না: জামায়াত আমির তনু হত্যা মামলা: জামিনে মুক্ত অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর

‘ব্রাজিলের ভারত সফর গরীবের ছেলের বিয়েতে শাহরুখকে নাচতে নিয়ে আসার মতো’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৮:১২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

এবার প্রীতি ফুটবল ম্যাচ খেলতে ভারতে আসছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী ৩ অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আনুষ্ঠানিক প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ভারতে তাদের ভক্তদের উন্মাদনা সম্পর্কে অবগত হয়ে এই ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে বিশ্বের পঞ্চম র‌্যাংকিংধারী দল ব্রাজিল। অন্যদিকে, ১৩৮ নম্বরে রয়েছে ভারত।  

ভারতের ফুটবল ইতিহাসের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ম্যাচ হতে চলেছে এটি। তবে এমন ম্যাচের তাৎপর্য ধরতে পারছেন না সাবেক ভারতীয় অধিনায়ক বাইচুং ভুটিয়া। প্রথম ভারতীয় হিসেবে কোনো ইউরোপিয়ান ক্লাবে খেলা এই সাবেক তারকা বললেন, ‘আমি বলছি না যে তাদের আসা উচিত নয়। কিন্তু এই মুহূর্তে ভারতীয় ফুটবলের যে অবস্থা, এই ম্যাচ থেকে আমরা কী অর্জন করতে চাইছি? জামশেদপুর এফসি শেষ (আইএসএল থেকে বাদ), দলগুলো এশিয়ান গেমসে যাচ্ছে না এবং আমাদের ফিফা র‌্যাঙ্কিং এখন প্রায় ১৪০।

আমন্ত্রিত দল হিসেবে ফিফা আসিয়ান কাপে খেলবে ভারত। গ্রুপ পর্বে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের সঙ্গে খেলবে ভারত। টুর্নামেন্টটি হবে ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। তাই ব্রাজিলের বিপক্ষে ম্যাচের তারিখ নিয়েও খুশি নন বাইচুং ভুটিয়া।

তিনি বলেন, ‘তারিখটা দেখুন। আমি মনে করি এটা পাল্টানো উচিত। কারণ আপনি হয়তো প্রথম দল খেলাতে পারবেন না। কারণ তারা ফিফা আসিয়ান কাপে থাকবে। তাহলে কি তারা দ্বিতীয় সারির দল খেলাবে, তাও আবার ব্রাজিলের বিপক্ষে?’ একরাশ হতাশা নিয়ে বাইচুং বলেন, ‘এই মুহূর্তে আমার মনে হয়, পুনর্গঠনের দিকে মনোযোগ দেওয়া উচিত। এটা অনেকটা এরকম একটি পরিবারের মতো, যারা ঠিকমতো খেতে পারে না, জীবন যাপন করাই কঠিন, তারা তাদের ছেলের বিয়েতে শাহরুখ খানকে এনে নাচানোর চেষ্টা করছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ক্যাম্পাসগুলোতে হামলায় সরকারের উচ্চমহলের উসকানির অভিযোগ ছাত্রশিবিরের

‘ব্রাজিলের ভারত সফর গরীবের ছেলের বিয়েতে শাহরুখকে নাচতে নিয়ে আসার মতো’

আপডেট সময় ১২:১৮:১২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬