ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ক্যাম্পাসগুলোতে হামলায় সরকারের উচ্চমহলের উসকানির অভিযোগ ছাত্রশিবিরের ৫ লাখ টাকা জরিমানা হলেও ধর্ষণ মামলা থেকে রেহাই পেলেন না আলোচিত রিপন মিয়া মাদক সেবনের ভিডিও ভাইরাল বিএনপি নেতার, দল থেকে অব্যাহতি বেরোবি ক্যাম্পাস ছাত্রদলের দখলে: দণ্ডিত জামায়াত নেতাদের ছবিতে জুতা নিক্ষেপ ‘দেখা না দিলে বন্ধু কথা কইও না’— এবার আওয়ামী লীগের ক্ষেত্রে প্রযোজ্য: আসিফ মাহমুদ ছাত্রদল-শিবির সংঘর্ষ, মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত ঢাকা আলিয়া মাদরাসার অধ্যক্ষ ‘বাংলা আজ এক বিশালাকার কারাগার’: এবার গণআন্দোলনের হুঁশিয়ারি মমতার পৃথিবীর দিকে আসছে বিশাল গ্রহাণু, পারমাণবিক বোমা দিয়ে করা হবে ধ্বংস! জুলাই যোদ্ধাদের হাত-পা ভাঙবেন না, রক্ত ঝরাবেন না: জামায়াত আমির তনু হত্যা মামলা: জামিনে মুক্ত অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর

ইসরায়েলি হামলায় গাজায় অন্তঃসত্ত্বা নারী নিহত, গর্ভ থেকে ছিটকে পড়ল শিশু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩২:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

এবার গাজা শহরে ইসরায়েলি বিমান হামলায় এক অন্তঃসত্ত্বা নারী, তার স্বামী এবং গর্ভাবস্থাতেই থাকা শিশু নিহত হয়েছেন। বোমার মারাত্মক বিস্ফোরণে মায়ের গর্ভ থেকে শিশুটি বাইরে ছিটকে পড়ে বলে জানা গেছে।

আল জাজিরার এক প্রতিবেদনে জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত চুক্তিতে সাধারণ মানুষ আশা করেছিলেন যে ইসরায়েলি হামলা ও ড্রোন উড্ডয়ন বন্ধ হবে এবং চিকিৎসা সেবা, ত্রাণ ও চলাচলের স্বাধীনতা মিলবে। কিন্তু বাস্তবে এসব প্রতিশ্রুতির কিছুই বাস্তবায়িত হয়নি, যার ফলে ক্রমাগত মৃতের সংখ্যা বাড়তে দেখে মানুষ চরম হতাশা ও উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।

রোববার (২ আগস্ট) সকালে গাজা শহরের একটি ফ্ল্যাটে হামলায় একই পরিবারের তিন সদস্য প্রাণ হারান। এ ছাড়া গৃহহীন পরিবারগুলো বাস্তুচ্যুত হয়ে অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিলেও সেখানে হামলা চালানো হচ্ছে। অনেকেই ফিরে এসে দেখছেন তাদের সহায়সম্বল সব ধ্বংস হয়ে গেছে এবং নতুন করে জীবন শুরু করতে হচ্ছে।

গাজা উপত্যকার উত্তর, মধ্য ও দক্ষিণের গাজা শহর, খান ইউনিস এবং দেইর আলবালাহ সহ প্রতিটি অঞ্চলই অব্যাহত হামলার শিকার হচ্ছে। বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য কোনো নিরাপদ আশ্রয় অবশিষ্ট নেই এবং তারা কোথায় যাবেন বা কী করবেন তা ভেবে পাচ্ছেন না। সূত্র: আল জাজিরা

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ক্যাম্পাসগুলোতে হামলায় সরকারের উচ্চমহলের উসকানির অভিযোগ ছাত্রশিবিরের

ইসরায়েলি হামলায় গাজায় অন্তঃসত্ত্বা নারী নিহত, গর্ভ থেকে ছিটকে পড়ল শিশু

আপডেট সময় ১২:৩২:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬