ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এবার ঢাকা কলেজে ছাত্রশিবির নেতার ওপর ছাত্রদলের হামলা রাতে পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে ধরা রিপন মিয়া এবার সাতক্ষীরায় নারীর ঘরে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত কর্মী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদলের মধ্যে ব্যাপক সংঘর্ষ আলজাজিরাকে নিষিদ্ধ করল পাকিস্তান, অভিযোগ ‘হলুদ সাংবাদিকতা’ ইসরায়েলের সঙ্গে নাৎসি শাসনের তুলনা করা অপরাধ নয়: জার্মানির আদালত শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইনফান্তিনোকে বাঁচাতে ‘সামর্থ্যের শেষ বিন্দু দিয়ে’ চেষ্টা করবেন ট্রাম্প এবার কিউরেটরদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে বিসিবি যুদ্ধ ও রাজনৈতিক সংকটে বাড়ছে ইসরায়েলিদের দেশত্যাগ

স্কুলের ভেতর ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

এবার মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ২৯ বছর বয়সী এক শিক্ষিকাকে ৩৪ বার ছুরিকাঘাত করে হত্যা করেছে এক মুখোশধারী যুবক।  মঙ্গলবার (৪ আগস্ট) ওই যুবকের ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহত হওয়া শিক্ষিকাকে উদ্ধার করে আল ফালাহ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। 

ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে একটি বেসরকারি স্কুলের ভেতরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান চিৎকার শুনে বাইরে এসে দেখেন যে মুখ ঢাকা আততায়ী ওই শিক্ষিকার ওপর ছুরি দিয়ে হামলা চালাচ্ছে। 

সিসিটিভি ফুটেজে দেখা যায়, অভিযুক্ত যুবক স্কুলে ঢুকে শিক্ষিকাকে ডাকার পর সংকেত দিয়ে বাইরে আসতে বলে এবং দেখা হতেই তার গলা চেপে ধরে টেনে নিয়ে মুখ, ঘাড়, বুক ও পেটে একাধিকবার আঘাত করতে থাকে। বাধা দিতে গেলে হামলাকারী উল্টো প্রশাসনিক কর্মকর্তার দিকে তেড়ে আসে এবং পরবর্তীতে নম্বর প্লেটহীন একটি মোটরসাইকেলে চেপে পালিয়ে যায়।

হত্যার শিকার শিক্ষিকার নাম সন্ধ্যা, এবং এই ঘটনার দুই ঘণ্টার মধ্যে পুলিশ ২১ বছর বয়সী অভিযুক্ত যুবক অমিতকে গ্রেপ্তার করে। প্রাথমিক তদন্তে জানা গেছে যে কোট গ্রামের বাসিন্দা অমিত দীর্ঘদিন ধরে সন্ধ্যাকে উত্ত্যক্ত করে আসছিল। কয়েক দিন আগে সন্ধ্যার দায়ের করা ইভটিজিংয়ের অভিযোগের প্রেক্ষিতে অমিত প্রকাশ্যে ক্ষমা চাইলেও ভেতরে প্রতিহিংসা লালন করছিল এবং সেই প্রতিশোধ নিতেই এই নির্মম ঘটনা ঘটিয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে। সূত্র: এনডিটিভি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার ঢাকা কলেজে ছাত্রশিবির নেতার ওপর ছাত্রদলের হামলা

স্কুলের ভেতর ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত

আপডেট সময় ০১:৩২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬