ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ গ্রেপ্তার ৬ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল কোনো শিক্ষার্থীর গায়ে হাত তোলেনি অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে – তারেক রহমান জুলাইয়ের পরে বেঁচে থাকাটাই আমাদের অপরাধ: মাহিন বাংলাদেশ আর কখনই তাবেদার রাষ্ট্র হবে না: পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, জুলাই সেই স্বাধীনতা রক্ষার লড়াই: ইশরাক দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ভারত সম্ভবত আর শেখ হাসিনাকে রাখতে চায় না: আসিফ মাহমুদ ‘শেখ হাসিনা ফিরতে পারেন, তবে…’ ট্রাম্প ৭৫ বার ‘হরমুজ খোলা’, ১০৬ বার ‘ইরানের পরাজয়ের’ মিথ্যা দাবি করেছেন

ইরানকে ‘শায়েস্তা’ করতে নতুন কৌশলে ট্রাম্প প্রশাসন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৪০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

ইরানকে ঘিরে চলমান সংকট থেকে উত্তরণের পথ খুঁজতে নতুন কৌশল নিয়ে কাজ শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ লক্ষ্যে সামরিক বিশেষজ্ঞদের কাছ থেকে নতুন ও ব্যতিক্রমধর্মী পরামর্শ চাওয়া হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) গোয়েন্দা শাখার এক কর্মকর্তা ই-মেইলে ইরানের ওপর চাপ বাড়ানো এবং তাদের মোকাবিলায় ‘সৃজনশীল ও প্রচলিত ধারার বাইরে’ নতুন ধারণা আহ্বান করেন।

তবে সেন্টকমের এক মুখপাত্র বলেছেন, উদ্ভাবনী কৌশল নিয়ে কাজ করা তাদের জন্য নতুন কিছু নয়। তার ভাষায়, নতুনভাবে চিন্তা ও পরিকল্পনা করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে সেন্টকমের।

বিশ্লেষকদের মতে, ওই ই-মেইল থেকে ধারণা মিলছে যে, পেন্টাগন শুরুতে ইরান-সংক্রান্ত সংঘাত এত দীর্ঘায়িত হবে বলে মনে করেনি।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের উত্তেজনার জেরে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। এর ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যায়, যার প্রভাব যুক্তরাষ্ট্রের ভোক্তা এবং ট্রাম্প প্রশাসনের ওপরও পড়েছে।

এদিকে, সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রোববার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। আলোচনায় উত্তেজনা কমাতে সংলাপকে অগ্রাধিকার দেওয়া এবং যুদ্ধবিরতি প্রতিষ্ঠার মাধ্যমে কূটনৈতিক সমাধানের পথ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ গ্রেপ্তার ৬

ইরানকে ‘শায়েস্তা’ করতে নতুন কৌশলে ট্রাম্প প্রশাসন

আপডেট সময় ০৪:৪০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬