ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ গ্রেপ্তার ৬ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল কোনো শিক্ষার্থীর গায়ে হাত তোলেনি অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে – তারেক রহমান জুলাইয়ের পরে বেঁচে থাকাটাই আমাদের অপরাধ: মাহিন বাংলাদেশ আর কখনই তাবেদার রাষ্ট্র হবে না: পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, জুলাই সেই স্বাধীনতা রক্ষার লড়াই: ইশরাক দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ভারত সম্ভবত আর শেখ হাসিনাকে রাখতে চায় না: আসিফ মাহমুদ ‘শেখ হাসিনা ফিরতে পারেন, তবে…’ ট্রাম্প ৭৫ বার ‘হরমুজ খোলা’, ১০৬ বার ‘ইরানের পরাজয়ের’ মিথ্যা দাবি করেছেন

ইরানের প্রেসিডেন্টের ‘পদত্যাগের’ খবর নিয়ে যা জানা গেল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পদত্যাগের খবরকে ‘সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে তার দপ্তর। প্রেসিডেন্টের কার্যালয়ের যোগাযোগ ও তথ্য বিভাগের উপ-পরিচালক মেহদি তাবাতাবাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দাবি করেন, একটি ‘মিথ্যাবাদী ও চরমপন্থি গোষ্ঠী’ ইচ্ছাকৃতভাবে জাতীয় ঐক্য নষ্ট করতে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।

সম্প্রতি ইরানের ধর্মীয় নেতা মোহাম্মদ বাঘের খারাজি দাবি করেন, সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি নাকি সতর্ক করে বলেছেন, পেজেশকিয়ান আবার পদত্যাগ করলে তা গ্রহণ করা হবে। এই বক্তব্য ছড়িয়ে পড়ার পর দেশটির বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেসিডেন্টের পদত্যাগ নিয়ে জোর গুঞ্জন শুরু হয়।

তবে সেই জল্পনা আরও জোরালোভাবে নাকচ করেছে প্রেসিডেন্টের দপ্তর।

এদিকে বিবিসি ফার্সি জানিয়েছে, ইরানের কয়েকটি গণমাধ্যমে প্রচারিত এক ভিডিও বার্তায় মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট ভাষায় বলেছেন, “আমি পদত্যাগ করব না এবং অবিচল থাকব।”

ভিডিওতে তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতিতে সরকার সামরিক বাহিনীর সঙ্গে পূর্ণ সমন্বয়ে কাজ করছে।

ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, চলমান নিরাপত্তা পরিস্থিতি ও সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে প্রেসিডেন্টের পূর্ণাঙ্গ বক্তব্য শিগগিরই প্রকাশ করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ গ্রেপ্তার ৬

ইরানের প্রেসিডেন্টের ‘পদত্যাগের’ খবর নিয়ে যা জানা গেল

আপডেট সময় ০৫:১৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬