ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শরীরে ক্যানসার ছড়িয়ে পড়ায় তীব্র যন্ত্রণায় ভুগছেন বাইডেন ১০ ছাত্রদল নেতাকে বেধ’ড়’ক পি’টি’য়ে হাসপাতালে পাঠাল নি’ষি’দ্ধ ছাত্রলীগ তারা দুজন আমার লাইফের পার্ট: শাকিব খান শ্রীলঙ্কায় বাংলাদেশের পতাকায় সাকিবের অটোগ্রাফ, ভাইরাল নেট দুনিয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ তথ্যপ্রবাহ বন্ধে পলককে ‘ইন্টারনেট স্লো’ করার নির্দেশ ওবায়দুল কাদের কাদের ইন্টারনেট স্লো করে দিতে বললে-পলক বলেন, নেত্রীর পারমিশনটা নিয়ে নেই নতুন দায়িত্ব পেলেন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী বিদেশে নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেছেন ৭০ হাজার নারী কর্মী দিল্লিতে শেখ হাসিনা বিতর্ক: বাংলাদেশ-ভারত সম্পর্কে আস্থার সংকট?

এসএসসি ও সমমানের ফল প্রকাশ কাল, দেখবেন যেভাবে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামীকাল সোমবার (১০ আগস্ট) প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন এসএমএসের মাধ্যমে। পাশাপাশি শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং কেন্দ্রীয় দুটি ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে। তিনি জানান, সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে পারবেন। এ ছাড়া কেন্দ্রীয়ভাবে eduboardresult.gov.bd educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।

মুঠোফোনে যেকোনো সিম ব্যবহার করে এসএমএসের মাধ্যমে এসএসসি ও সমমান পরীক্ষার ফল জানা যাবে। এ জন্য মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে  SSC লিখতে হবে। এরপর একটি স্পেস দিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, একটি স্পেস দিয়ে পরীক্ষার্থীর রোল নম্বর এবং এরপর YEAR লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের ক্ষেত্রে এসএমএসের ফরম্যাট হবে (SSC DHA ROLL YEAR), মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষার্থীদের ফল জানতে লিখতে হবে (SSC MAD ROLL YEAR) ও আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের জন্য ফরম্যাট হবে (SSC TEC ROLL YEAR)

এই তথ্য ১৬১৪০ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে পরীক্ষার ফল জানিয়ে দেয়া হবে। প্রসঙ্গত, এবারের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীন এসএসসির লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। অন্যদিকে মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে। সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সে হিসাবে ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের কথা ছিল। তবে এবার নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর ফল প্রকাশ করা হচ্ছে।

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় ফরম পূরণ করে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী। মোট পরীক্ষার্থীর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী। ফল প্রকাশের পর কোনো পরীক্ষার্থী তার প্রাপ্ত নম্বর নিয়ে অসন্তুষ্ট হলে পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে এ আবেদন নেয়া হবে। শনিবার (৮ আগস্ট) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬এর ফল প্রকাশের পর পুনর্নিরীক্ষণের জন্য ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদনপ্রক্রিয়া ও সংশ্লিষ্ট নির্দেশনা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে ফলাফল দেখা যাবে।

কেন্দ্রীয় ওয়েবসাইট- eduboardresult.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।

এসএমএস- মুঠোফোনের যেকোনো সিম থেকে নির্ধারিত ফরম্যাটে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শরীরে ক্যানসার ছড়িয়ে পড়ায় তীব্র যন্ত্রণায় ভুগছেন বাইডেন

এসএসসি ও সমমানের ফল প্রকাশ কাল, দেখবেন যেভাবে

আপডেট সময় ১০:২৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬