ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন বাহিনী ‘আমাদের ধারণার চেয়েও দুর্বল’: আইআরজিসি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪০:১১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের ধারণার চেয়েও দুর্বল বলে দাবি করেছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডারের উপদেষ্টা মোহাম্মদ রেজা নকদি।

বুধবার (১২ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম পিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চলমান সংঘাতের মধ্য দিয়ে মার্কিন বাহিনী সম্পর্কে ইরানের ধারণা বদলেছে। তার দাবি, বাস্তবে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা তাদের প্রত্যাশার চেয়ে দুর্বল।

নকদি বলেন, এখন পর্যন্ত ইরানই বিজয়ী এবং ভবিষ্যতেও এই বিজয়ের ধারা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, সংঘাত যত দীর্ঘ হচ্ছে, ইরানের অভিজ্ঞতাও তত বাড়ছে। এর আগে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা তাদের ছিল না। গত পাঁচ মাসের সংঘাতে সেই অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি মার্কিন বাহিনীর বিভিন্ন দুর্বলতাও পর্যবেক্ষণ করেছে ইরান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মার্কিন বাহিনী ‘আমাদের ধারণার চেয়েও দুর্বল’: আইআরজিসি

আপডেট সময় ০৩:৪০:১১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬