ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে গোমূত্র কিনছে সরকার, লিটারপ্রতি দাম ২০ রুপি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

ভারতে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহের পরীক্ষামূলক প্রকল্প শুরু হয়েছে। উত্তর প্রদেশের বুলন্দশহরের ১৫টি গ্রামে প্রাথমিকভাবে চালু হয়েছে এ কার্যক্রম।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রকল্পের আওতায় কৃষকদের কাছ থেকে প্রতিদিন প্রায় ৫০০ লিটার গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। ভবিষ্যতে প্রতি লিটার গোমূত্রের জন্য সর্বোচ্চ ২০ রুপি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রকল্পের সঙ্গে যুক্ত গ্রামীণ নারীদের প্রতি লিটার গোমূত্র সংগ্রহে ২ রুপি করে কমিশন দেওয়া হচ্ছে।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন সরকারের দাবি, এ উদ্যোগের মাধ্যমে কৃষকদের আয় বাড়ানোর পাশাপাশি গ্রামীণ নারীদের অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে দুধ দেওয়া বন্ধ করে দেওয়া গরুর দেখভালেও প্রকল্পটি সহায়ক হবে বলে মনে করছে সরকার।

তবে সরকারি এ উদ্যোগের সমালোচনা করেছে বিরোধী সমাজবাদী পার্টি। দলটির পক্ষ থেকে প্রকল্পটিকে ‘কেলেঙ্কারি’ বলে আখ্যা দেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে ১৫টি গ্রামে পরীক্ষামূলকভাবে চালু হওয়া প্রকল্পটি সফল হলে ভবিষ্যতে আরও এলাকায় এর পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারতে গোমূত্র কিনছে সরকার, লিটারপ্রতি দাম ২০ রুপি

আপডেট সময় ০৩:৪৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬