ঢাকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন পুতিন আমরা যে রাস্তা দিয়ে ফিরব, সেটি পুরো ধসে গেছে: নেপাল থেকে তাসরিফ খান ‘আমরা ছাত্র হওয়ার জন্য সংসদে আসিনি’, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির আর্জেন্টিনাকে বড় সুখবর দিল ফিফা গৃহযুদ্ধের পথে কি ইসরাইল? পিএসএ কি মরণব্যাধি ক্যানসারের লক্ষণ? যা বলছেন চিকিৎসকরা প্রতিটি ফ্যামিলি কার্ড তৈরিতে ব্যয় ৬০০ টাকা, অর্থের জোগান নিয়ে ধোঁয়াশা তারেক রহমান বিরোধী দলকে পোষ্য বানানোর চেষ্টা করছেন: সারজিস আলম আইনজীবীদের প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার: আইনমন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে ভূমিকম্পের মতো প্রতিশোধ নেওয়ার হুমকি ইরানের

এক ট্রলারে ধরা ৮০ মণ ইলিশ, ২০ লাখ টাকায় বিক্রি 

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কুয়াকাটার আলীপুর-মহিপুর মৎস্য বন্দরে একসঙ্গে ৮০ মণ ইলিশ ধরা পড়ায় জেলে ও মাছ ব্যবসায়ীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। সাগর থেকে ধরা এসব ইলিশ আলীপুরের সিফাত ফিসে নিলামের মাধ্যমে বিক্রি হয়েছে প্রায় ২০ লাখ টাকায়

জানা গেছে, এফবি আব্দুল্লাহ নামে ট্রলারটি বাদশা মাঝির নেতৃত্বে ১৮ জন জেলেকে নিয়ে চারদিন আগে গভীর সাগরে মাছ ধরতে যায়। দুই দিন সাগরে মাছ ধরার পর বুধবার (২৬ আগস্ট) পায়রা বন্দরের শেষ বয়ার কাছাকাছি এলাকায় জেলেদের জালে বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ে।

পরে বিকেলে মাছগুলো আলীপুর মৎস্য বন্দরের সিফাত ফিসে নিয়ে আসা হলে নিলামের মাধ্যমে তা ২০ লাখ টাকায় বিক্রি হয়।

ট্রলারটির মাঝি বাদশা জানান, দীর্ঘদিন ধরে সাগরে বড় ধরনের ইলিশের দেখা মিলছিল না। হঠাৎ একদিনেই প্রায় ৮০ থেকে ৯০ মণ ইলিশ ধরা পড়ে। তবে আকারে মাছগুলো তুলনামূলক ছোট।

এদিকে, কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে কিছুদিন সাগরে ইলিশের খরা চলছিল। তবে বর্তমানে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। বৃষ্টি হলে আরও বেশি ইলিশ ধরা পড়ার সম্ভাবনা রয়েছে।

আলীপুর-মহিপুর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মৎস্য অবতরণ কেন্দ্র। দীর্ঘদিন পর একসঙ্গে বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ায় জেলে, ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মধ্যে নতুন করে আশার আলো দেখা দিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন পুতিন

এক ট্রলারে ধরা ৮০ মণ ইলিশ, ২০ লাখ টাকায় বিক্রি 

আপডেট সময় ০২:২১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬