ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খোলা আকাশের নিচে জুতা সেলাই করেন বাবা, পাশেই বসে ডাক্তার হওয়ার স্বপ্ন বুনছে ছোট্ট প্রিয়জিত বাংলাদেশ থেকে নির্বাসিত তসলিমা নাসরিনের নিরাপত্তার দায়িত্ব নিলেন শুভেন্দু কোরআনের আয়াত উদ্ধৃত করে প্রতিবেশী দেশগুলোকে যে বার্তা দিল ইরান আসিয়ানে বাংলাদেশের সদস্যপদের সম্ভাবনা নেই: মহাসচিব ‎রাজধানীর উত্তর সিটি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করতে হলে ১৯৭২-এর সংবিধান বাতিল করতে হবে: ফরহাদ মজহার জুলাই সনদ-বিচার ইস্যুতে তোপের মুখে মাহদী আমিন ‘ইরানের সঙ্গে সংঘাতের প্রত্যক্ষ প্রভাব পড়ছে যুক্তরাষ্ট্রে’ ঢাকা মাতাবেন পাকিস্তানি র‍্যাপার হাসান রহিম ইসরায়েলে তীব্র তাপপ্রবাহ, সতর্কতা জারি

সাহসী সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, বললেন আসিফ মাহমুদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:২৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকার গুরুত্বপূর্ণ ও সাহসী সিদ্ধান্ত নিতে সামগ্রিকভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (২ আগস্ট) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে যেমন জনসমালোচনা রয়েছে, তেমনি নিজেরও আত্মসমালোচনা রয়েছে।

আসিফ মাহমুদের দাবি, সরকার কোনো উদ্যোগ নিতে গেলেই বিভিন্ন রাজনৈতিক দলের অসহযোগিতা, আন্দোলন এবং নানামুখী জটিলতার মুখে পড়তে হয়েছে। এসব কারণে সরকার অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়নে পিছিয়ে যায়।

তিনি বলেন, দীর্ঘদিনের শোষণ, বঞ্চনা, নির্যাতন ও নিপীড়নের কারণে মানুষের মধ্যে যে ক্ষোভ জমে উঠেছিল, জুলাই গণঅভ্যুত্থান সেই ক্ষোভের বিস্ফোরণের জন্য একটি স্ফুলিঙ্গ হিসেবে কাজ করেছে। সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এবং অনেকে প্রাণ ও অঙ্গহানি স্বীকার করে সেই আন্দোলনকে সফল করেছেন।

তবে গণঅভ্যুত্থানের পর প্রত্যাশিত পরিবর্তন বাস্তবায়নে ব্যর্থতার কথাও স্বীকার করেন এনসিপির এই নেতা। তার ভাষায়, গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের যে প্রত্যাশা নিয়ে আন্দোলন হয়েছিল, পরবর্তী সময়ে সেই লক্ষ্য অনুযায়ী রাষ্ট্রকে গুছিয়ে নেওয়া সম্ভব হয়নি।

তিনি বলেন, ভবিষ্যতে গণঅভ্যুত্থানের চেতনাকে বাস্তবায়ন করতে হলে রাজনৈতিক ঐকমত্য, কার্যকর সংস্কার এবং সবার সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খোলা আকাশের নিচে জুতা সেলাই করেন বাবা, পাশেই বসে ডাক্তার হওয়ার স্বপ্ন বুনছে ছোট্ট প্রিয়জিত

সাহসী সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, বললেন আসিফ মাহমুদ

আপডেট সময় ০৪:২৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬