ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভিআইপি গ্যালারিতে থাকছেন ট্রাম্প, আর্জেন্টিনা-স্পেনের প্রধানরা থাকছেন কি? ‘আই হ্যাভ আ প্ল্যান’ বললেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পেয়ে নাহিদ এক দফার ঘোষণা করেছিল: রাশেদ খান আইনমন্ত্রীর পরিচয়ে প্রতারণা করতেন আতিয়ার দাবানলের ধোঁয়ায় ফাইনালের আগে নিউইয়র্কে বায়ুদূষণ সতর্কতা ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্পর্শকাতর তথ্য ডার্ক ওয়েবে ফাস চুয়াডাঙ্গায় বাল্যবিয়ের আয়োজনে প্রশাসনের হানা, কনের মাকে জরিমানা লেবার পার্টির নেতা নির্বাচিত হলেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের বিচার অন্য আসামিদের মতোই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

নতুন বাংলাদেশ গড়তেই আবার আপনাদের কাছে এসেছি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:০৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আবারও জনগণের দ্বারস্থ হওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি—এনসিপি। চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক এবং দখলবাজিমুক্ত রাষ্ট্র গঠনের অঙ্গীকার তুলে ধরে জয়পুরহাটে ‘দেশ গড়তে জুলাই-পদযাত্রা’ কর্মসূচি পালন করেছে দলটি।

বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় জয়পুরহাট শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে শহীদ ডা. আবুল কাশেম ময়দানে সমাবেশ করে এনসিপি। সেখানে দলের কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা আবারও আপনাদের কাছে এসেছি একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে।”

তিনি বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক চোরাচালান বন্ধ এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের অঙ্গীকার। গত জুলাইয়ের আন্দোলনে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, এক বছর পরও সেই স্বপ্ন পুরোপুরি বাস্তবায়িত হয়নি। জনগণের সঙ্গে হওয়া প্রতারণার জবাবদিহি নিশ্চিত করতেই তারা মাঠে নেমেছেন।

মাদক নিয়ন্ত্রণে সরকারের ভূমিকার সমালোচনা করে সীমান্ত দিয়ে মাদক প্রবেশ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান নাসীরুদ্দীন। একইসঙ্গে দখলবাজি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে বলেন, “ডাকাতি করতে এলে শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে।” তিনি আওয়ামী লীগকে পুনর্বাসনের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধেও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

সমাবেশে বিশেষ অতিথি সারজিস আলম বলেন, সরকারি হাসপাতালগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে মানসম্মত সেবাকেন্দ্রে পরিণত করতে হবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে দলীয়করণ বন্ধ করে যোগ্য ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। ক্ষমতার দালালি নয়, জনগণের স্বার্থে কাজ করার আহ্বানও জানান এনসিপির এই নেতা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভিআইপি গ্যালারিতে থাকছেন ট্রাম্প, আর্জেন্টিনা-স্পেনের প্রধানরা থাকছেন কি?

নতুন বাংলাদেশ গড়তেই আবার আপনাদের কাছে এসেছি

আপডেট সময় ০৫:০৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬