ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে বিএনপি-গণঅধিকার পরিষদ নেতাদের মারামারি গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা বলে কিছু নেই: মমতা নেপালকে বড় অর্থ সহায়তা দিলো বাংলাদেশ ট্রাস্টের নামে অর্থ আত্মসাৎ: হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা ইসলামে অনুমতি নেই’ দাবি করে আফগানিস্তানে বিক্ষোভ নিষিদ্ধ করল সরকার র‌্যাব বিলুপ্তিতে একমত: নতুন বাহিনী নিয়ে সংসদে ‘বাহাস’ র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে উত্থাপন গ্যাসের অভাবে শিল্পোৎপাদন ৫০ থেকে ৭০ শতাংশ কমেছে: সংসদে জামায়াত এমপি জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত বিল আনা হবে, সংসদে ওয়াদা স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে আবেগঘন বক্তব্যের পর প্রধানমন্ত্রীর সঙ্গে মির্জা আব্বাসের সাক্ষাৎ

নূরুল মজিদের হ্যান্ডকাফ পরানো অবস্থায় মৃত্যু, এ কেমন অমানবিকতা: মান্না

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৫৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৩৬ বার পড়া হয়েছে

এবার সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ হুমায়ূনের হাতে হ্যান্ডকাফ অবস্থায় মৃত্যুর ঘটনাকে ‘এ কেমন অমানবিকতা’ বলে অভিহিত করেছেন তার সহপাঠী রাজনীতিক মাহমুদুর রহমান মান্না।

আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, ‘ফেসবুকে আমি হুমায়ূনের লাশের ছবি দেখলাম। হাতে হ্যান্ডকাফ পরানো। পাশে দাঁড়িয়ে দুজন আনসার গল্প করছে। খুব কষ্ট পেলাম। লাশের হাতে হ্যান্ডকাফ!’

এদিকে মাহমুদুর রহমান মান্না লিখেন, ‘বগুড়া শহর থেকে শিবগঞ্জ যাচ্ছি। জানলাম প্রাক্তন শিল্পমন্ত্রী নূরুল মজিদ হুমায়ূন কারাগারে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হুমায়ূন ৬৬-৬৮ তে ঢাকা কলেজে আমার সহপাঠী ছিলেন। তখন তার সাথে আমার খুব ঘনিষ্ঠতা ছিলো না।’

তিনি আরও উল্লেখ করেন, ‘পরবর্তীতে রাজনীতি (আওয়ামী লীগ) করতে এসে তার সাথে সখ্যতা হয়। আমার আর এক সতীর্থ (বগুড়া এবং ঢাকা কলেজে) জি এম সিরাজের মাধ্যমে সেটা আরও ঘনিষ্ট হয়। আমি তাকে ভালো মানুষ বলে জানতাম।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে বিএনপি-গণঅধিকার পরিষদ নেতাদের মারামারি

নূরুল মজিদের হ্যান্ডকাফ পরানো অবস্থায় মৃত্যু, এ কেমন অমানবিকতা: মান্না

আপডেট সময় ০৪:৫৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫