ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ অনেক দিক থেকেই ভারতের চেয়ে এগিয়ে: কংগ্রেস নেত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • ৩৮৭ বার পড়া হয়েছে

এবার ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেত্রী ও লোকসভার সংসদ সদস্য মহুয়া মৈত্র বলেছেন, পরিকাঠামো, জিডিপি, স্বাস্থ্যসেবা ও মানব উন্নয়নসহ অনেক সূচকে বাংলাদেশ বর্তমানে ভারতের তুলনায় ভালো অবস্থানে রয়েছে।

সম্প্রতি এক ভার্চুয়াল সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। সাক্ষাৎকারে যখন অন্য দেশ থেকে ভারতে অনুপ্রবেশের প্রসঙ্গ ওঠে, তখন মহুয়া পাল্টা প্রশ্ন রেখে বলেন, ‘কোথায় সেই ব্যাপক অনুপ্রবেশ? কারা ভারতে আসছে? কেনইবা কেউ ভারতে আসতে চাইবে?’

তিনি বলেন, ‘আমি নিজেই সীমান্তবর্তী এলাকা নদিয়ার কৃষ্ণনগরের সংসদ সদস্য। এর ঠিক অপর পাশে বাংলাদেশের কুষ্টিয়া জেলা। আমি বাস্তবতা জানি। এখনকার বাংলাদেশিরা কেন ভারতে থাকতে চাইবে?’

ভারত সরকারের ‘সবাই ভারতে আসতে মরিয়া’—এই ধরনের চিন্তাভাবনাকে অবাস্তব আখ্যা দিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ এখন অনেক দিক থেকে আমাদের চেয়ে ভালো করছে। এটা স্বীকার করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অনুরোধ করব, তারা যেন ভাবেন না, পৃথিবীর সবাই ভারতে আসতে চায়।’

তিনি আরো বলেন, ভারতের ভেতরে অনুপ্রবেশ নিয়ে যে আতঙ্ক বা বিভ্রান্তি ছড়ানো হয়, তার পেছনে বাস্তবতার চেয়ে রাজনীতিই বেশি কাজ করে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ অনেক দিক থেকেই ভারতের চেয়ে এগিয়ে: কংগ্রেস নেত্রী

আপডেট সময় ১১:৪৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫