ঢাকা , সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গঙ্গা নদীতে আমিষ বর্জ্য ফেলা ধর্মীয় অনুভূতিতে আঘাত: ভারতীয় হাইকোর্ট বিএনপির ১৮ নেতা-কর্মীকে হত্যার হুমকি দিয়ে চিরকুট ও বোমা রেখে গেল দুর্বৃত্তরা! আরেকটা গণঅভ্যুত্থান হলে আগে ইসিকে হাত দিব: নাসিরুদ্দিন পাটোয়ারী ধৈর্যেরও একটা সীমা আছে, আমিরাতকে হুঁশিয়ারি ইরানের আড়াইশ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি, সাকিবসহ ১৫ জনের নথি জব্দ  স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত না ঘটাতে সব দলকে বসার আহ্বান সিইসির ‘এমপি হয়েও ৭ দিন ধরে ডিআইজিকে পাচ্ছি না, তাহলে সাধারণ মানুষের অবস্থা কী’ মুসলিমপ্রধান দেশে ইসরায়েলের গোপন ঘাঁটি, তথ্য আড়াল রাখতে দুজনকে হত্যা দক্ষিণ কোরিয়ায় আসিফ মাহমুদকে নাগরিক সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি মোছার নির্দেশ সিটি করপোরেশন দেয়নি: চসিক মেয়র

হাসিনা যত মানুষ মেরেছে, তাকে ততবার ফাঁসি দিতে হবে: রফিকুল ইসলাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

এবার পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যত মানুষকে হত্যা করেছে, ততবার তাকে ফাঁসি দেওয়ার দাবি জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।

পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে মঙ্গলবার (২৮ অক্টোবর) আয়োজিত চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এই দাবি জানান। রফিকুল ইসলাম খান বলেন, ঢাকায় নৌকা চলে না, এখানে লগি বৈঠা নিয়ে আসার উদ্দেশ্যই হলো মানুষ খুন করা।

তিনি আরও বলেন, সেদিন (২৮ অক্টোবর) পল্টনে জামায়াতের শীর্ষ নেতৃত্বকে হত্যা করাই আওয়ামী লীগের উদ্দেশ্য ছিল। জামায়াত-শিবিরের মানব প্রাচীরের কারণে পারেনি। জামায়াতের এই নেতা বলেন, শেখ হাসিনাকে একবার ফাঁসি দিলে হবে না। যত মানুষ হত্যা করেছে, ততবার ফাঁসি দিতে হবে।

রফিকুল ইসলাম খান বলেন, পল্টনের সেই হত্যাকাণ্ড নিয়ে মামলা হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেই মামলা প্রত্যাহার করেছিল। সরকারের কাছে আহ্বান, এই মামলা আবারো পুনরুজ্জীবিত করতে হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গঙ্গা নদীতে আমিষ বর্জ্য ফেলা ধর্মীয় অনুভূতিতে আঘাত: ভারতীয় হাইকোর্ট

হাসিনা যত মানুষ মেরেছে, তাকে ততবার ফাঁসি দিতে হবে: রফিকুল ইসলাম

আপডেট সময় ১১:২১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫