ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নতুন করে মুখোমুখি আর্জেন্টিনা-যুক্তরাজ্য, কলকাঠি নাড়ছে ওয়াশিংটন বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নিহত ১ নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার ১৩ কোটি টাকার প্রতারণার অভিযোগ, পূজা চেরির বাবা গ্রেপ্তার উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর স্মার্টফোনের ন্যূনতম দাম ২৫০০ টাকার মধ্যে আনতে চায় সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে ‘স্থায়ী শান্তি’ আসবে না: রাশিয়া হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির আজহারী ও জারার ছবি ব্যবহার করে যৌন উত্তেজক ওষুধের বিজ্ঞাপন, গ্রেপ্তার ১০ নিজেদের সক্ষমতার সামান্যই ব্যবহার করেছে ইরান, নিচ্ছে পাল্টা হামলার প্রস্তুতি

এনসিপির নেতৃত্বে ৯ দলের নতুন রাজনৈতিক জোট

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ৬৮৯৪ বার পড়া হয়েছে

এবার সব জল্পনা -কল্পনার অবসান ঘটিয়ে নতুন রাজনৈতিক জোট গঠিত হতে যাচ্ছে। বিএনপি বা জামায়াতের সঙ্গে নয়, বরং নতুন রাজনৈতিক দল এনসিপি’র নেতৃত্বেই এবি পার্টি ও গণঅধিকার পরিষদসহ মোট ৯টি দল নিয়ে এই জোট গঠিত হচ্ছে । নতুন কোনো রাজনৈতিক মেরুকরণ না হলে, আসছে ত্রয়োদশ সংসদ নির্বা চনে এই জোট বড় দলগুলোর সঙ্গে ভোটের মাঠে লড়বে। এরইমধ্যে দলগুলো কয়েক দফা বৈঠক করেছে এবং বেশকিছুবিষয় পাকাপোক্ত হয়েছে। অমীমাংসিত বিষয়গুলোও দ্রুত সমাধান হবে বলে দলগুলোর শীর্ষনেতারা আশা করছেন।

গত ২৮শে ফেব্রুয়ারি জুলাই আন্দোলনের সমন্বয়কদের নেতৃত্বে ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি) আত্মপ্রকাশ করে। এরপর গুঞ্জন ওঠে দলটি বিএনপি বা জামায়াতের সঙ্গে জোটে যাচ্ছে। অন্যদিকে, ২০২০ সালে আত্মপ্রকাশ করা জামায়াতের সংস্কারপন্থি দল হিসেবে পরিচিত এবি পার্টির বিষয়েও গুঞ্জন ছিল যে তারা বিএনপির সঙ্গে জোটে যাচ্ছে। তবে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুজানিয়েছেন, তারা বিএনপি বা জামায়াতের সঙ্গে নয়, বরং এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের পক্ষের নয়টি দল নিয়ে নতুন জোট গঠন করছেন। এ নিয়ে দুই দফা ফলপ্রসূআলোচনাও হয়েছে।

তথ্য অনুযায়ী, যে নয়টি দল একজো টে যাচ্ছে তার মধ্যে বাম ও প্রগতিশীল ঘরানার ছয়টি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম‘গণতন্ত্র মঞ্চ’ রয়েছে। দলগুলো হলো- নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্সপার্টি, ভাসানী জনশক্তি পার্টিএবং জেএসডি। এর বাইরে বাকি তিনটি দল হলো- এনসিপি, এবি পার্টিও গণ অধিকার পরিষদ। জোট গঠনের আনুষ্ঠানিক ঘোষণার আগে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমীন এবং গণ অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূরসহ দলগুলোর নেতারা ক্যামেরার সামনে বিস্তারিত খোলাসা না করতে চাইলেও, জোট গঠনের বিষয়ে প্রায় সব দলই আশাবাদী।

রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক সাব্বির আহমেদ ভোটকেন্দ্রিক জোট গঠনের এই বিষয়টিকে রাজনীতিতে গুরুত্বপূর্ণবলে মনে করেন। রাজনীতি বিশ্লেষকরা মনে করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগবিহীন ভোটের মাঠে বড় দুই দল বলতে এখন বিএনপি আর জামায়াত। এই দুই দলের বাইরে নতুন এই জো ট ভোট যুদ্ধে কতটা লড়াই করতে পারে, সেটাই এখন দেখার বিষয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নতুন করে মুখোমুখি আর্জেন্টিনা-যুক্তরাজ্য, কলকাঠি নাড়ছে ওয়াশিংটন

এনসিপির নেতৃত্বে ৯ দলের নতুন রাজনৈতিক জোট

আপডেট সময় ১২:২৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫