ঢাকা , সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাস্তার ইট তুলে নিজ বাড়িতে পাকা বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে গঙ্গা নদীতে আমিষ বর্জ্য ফেলা ধর্মীয় অনুভূতিতে আঘাত: ভারতীয় হাইকোর্ট বিএনপির ১৮ নেতা-কর্মীকে হত্যার হুমকি দিয়ে চিরকুট ও বোমা রেখে গেল দুর্বৃত্তরা! আরেকটা গণঅভ্যুত্থান হলে আগে ইসিকে হাত দিব: নাসিরুদ্দিন পাটোয়ারী ধৈর্যেরও একটা সীমা আছে, আমিরাতকে হুঁশিয়ারি ইরানের আড়াইশ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি, সাকিবসহ ১৫ জনের নথি জব্দ  স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত না ঘটাতে সব দলকে বসার আহ্বান সিইসির ‘এমপি হয়েও ৭ দিন ধরে ডিআইজিকে পাচ্ছি না, তাহলে সাধারণ মানুষের অবস্থা কী’ মুসলিমপ্রধান দেশে ইসরায়েলের গোপন ঘাঁটি, তথ্য আড়াল রাখতে দুজনকে হত্যা দক্ষিণ কোরিয়ায় আসিফ মাহমুদকে নাগরিক সংবর্ধনা

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে বলে দাবি করেছেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম। শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের মিয়া রাস্তার মাথা এলাকায় আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে উল্লেখ করে তিনি বলেন, আমরা শাসক হতে চাই না, ক্ষমতার লোভী নই। আমাদের আমিরে জামায়াত একজন মানবিক নেতা। ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা এ দেশের মানুষের সেবক হয়ে তাদের কল্যাণে কাজ করতে চাই।

রেজাউল করিম আরও বলেন, আপনারা কি প্রস্তুত আমাদেরকে সেই দাঁড়িপাল্লায় সমর্থন দেওয়ার জন্য, ইনসাফভিত্তিক কোরআনের সমাজ, ন্যায়ভিত্তিক সমাজ, চাঁদাবাজ-মুক্ত ও লুণ্ঠনমুক্ত সমাজ, উন্নয়নের সমাজ প্রতিষ্ঠার জন্য ভোট দিতে? যদি আপনারা আমাদের ভোট দেন, আমরা আপনাদের কার্ড দেব না; ওমর (রা.)-এর মতো রাষ্ট্রের সব সুবিধা আমরা কাঁধে করে আপনাদের ঘরে পৌঁছে দেব। ইনশাআল্লাহ।

পথসভায় শহর জামায়াতের আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশানের সভাপতিত্বে জেলা জামায়াতের সহসচিব মাওলানা নাছির উদ্দীন মাহমুদ ও শহর নায়েবে আমির মাওলানা জহিরুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাস্তার ইট তুলে নিজ বাড়িতে পাকা বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

আপডেট সময় ১০:৪০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫