ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

বগুড়ার শেরপুরে ধানক্ষেত থেকে চোখ উপড়ানো, কানকাটা কৃষকের মরদেহ উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:০৯:৩১ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ৪০৭ বার পড়া হয়েছে

বগুড়ার শেরপুরে সীমাবাড়ী ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রাম থেকে নুরুল ইসলাম তালুকদার (৬৮) নামে এক কৃষকের চোখ উপড়ে ও কান কেটে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নুরুল ইসলামের বাড়ি ধুনট উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। তিনি তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। জানা যায়, গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান না পেয়ে ছেলে ইমদাদুল হক (৩৭) শুক্রবার ধুনট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সীমাবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ড সদস্য মো. নুরুল ইসলাম জানান, নিহতের গ্রামের অবস্থান নিশ্চিন্তপুর লাঙ্গলমোড়ার পূর্বদিকে। মরদেহের ডান চোখ উপড়ে নেওয়া এবং ডান কান কাটা ছিল।

শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, “আঘাতজনিত অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভিসা আবেদনকারীদের ধন্যবাদ জানাল ভারতীয় হাইকমিশন

বগুড়ার শেরপুরে ধানক্ষেত থেকে চোখ উপড়ানো, কানকাটা কৃষকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৮:০৯:৩১ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫