ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভায় প্রধান অতিথি প্রধানমন্ত্রী খামেনির হত্যার প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের শেষ ষোলোতে আর্জেন্টিনা-কেপ ভার্দে, জিতবে কারা – জানাল সুপারকম্পিউটার সুযোগ পেলেই ধাপে ধাপে কমবে জ্বালানির দাম আরাগচি ও গালিবাফকে হ*ত্যার শঙ্কা, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র খামেনির জানাজায় অনুপস্থিত সৌদি আরব ৮ সিটিতে প্রাথমিকভাবে প্রার্থী ঠিক করেছে জামায়াত আর্জেন্টিনা নয়, বিশ্বকাপের সবচেয়ে ফেবারিট দলের নাম জানালেন স্কালোনি অস্ট্রেলিয়া সিরিজে কোচের দায়িত্বে মাহমুদউল্লাহ–ইমরুল গণমাধ্যম যত শক্তিশালী, গণতন্ত্রও তত শক্তিশালী: মির্জা ফখরুল

ধামরাইয়ে ভূমিকম্পে হেলে পড়া চারতলা ভবন দ্রুত সরানো হচ্ছে, স্বস্তিতে স্থানীয়রা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৫:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ৩৭১ বার পড়া হয়েছে

ঢাকার ধামরাইয়ে ভূমিকম্পে হেলে পড়া চারতলা ঝুঁকিপূর্ণ ভবনটি ভেঙে ফেলার কাজ চলছে দ্রুতগতিতে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে ভবনটি পাশের ছয়তলা ভবনের ওপর হেলে পড়ে।

ভবনের মালিক মোহাম্মদ জিয়াউদ্দিন জানান, প্লটটিতে ছয় তলা ভবন করার অনুমতি থাকলেও পরবর্তীতে জমিটি দুই ভাগে বিক্রি করা হয়। এক ক্রেতা তিনতলা ভবন নির্মাণ করেন, আর পেছনের অংশে জিয়াউদ্দিন নিজে ভবন তোলেন। এছাড়া মাঝখানে প্রায় ১০ ফুট চওড়া ও ৪২ ফুট লম্বা জমি কিনে সেখানে করিডোরের মতো সংযুক্ত চারতলা বর্ধিত ভবন নির্মাণ করা হয়। ভূমিকম্পে সেটিই পুরোপুরি কাত হয়ে যায়।

প্রশাসনের নির্দেশনার পরপরই ভাঙার কাজ শুরু হয়েছে বলে নিশ্চিত করেন মালিক। জিয়াউদ্দিনের ছেলে মোনায়েম বলেন, ভবনটি ভাঙার পরিকল্পনা আগেই ছিল। তবে ভূমিকম্পের পর আতঙ্ক ছড়িয়ে পড়ায় দ্রুত ভাঙার উদ্যোগ নেওয়া হয়। ইতোমধ্যে অর্ধেকের বেশি ভাঙা হয়েছে।

ভবনটি ভাঙা শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন। ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামনুন আহমেদ অনীক বলেন, পরিদর্শনে ভবনটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হওয়ায় তা ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে। এমন ভবন যত দ্রুত সরানো হবে, ততই মানুষের ঝুঁকি কমবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভায় প্রধান অতিথি প্রধানমন্ত্রী

ধামরাইয়ে ভূমিকম্পে হেলে পড়া চারতলা ভবন দ্রুত সরানো হচ্ছে, স্বস্তিতে স্থানীয়রা

আপডেট সময় ১১:১৫:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫