ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

টাঙ্গাইলে মাঠে শাক তুলতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১৪:৪২ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ৬৬১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ঘড়িয়া গ্রামে মাঠে শাক তুলতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক কিশোরী। রবিবার (২৩ নভেম্বর) দুপুর ২টার পরে কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নে ঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক মানিক (৪০) পলাতক রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘড়িয়া গ্রামের আজিজের ছেলে মানিক একই গ্রামের মনসুরের মেয়েকে পরিত্যক্ত মেশিন ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এরপর ভুক্তভোগী কিশোরীকে নিয়ে তার মা ধর্ষক মানিকের বাড়ি গেলে মা ও মেয়েকে ধর্ষক মানিক ও তার ছেলে তাদের মেরে বাড়ি থেকে বের করে দেয়।
ধর্ষনের শিকার মেয়েটির মা অভিযোগ করে বলেন, আমার মেয়ে স্কুল থেকে এসে রাতে কি দিয়ে ভাত খাবে সে জন্য শাক তুলতে ক্ষেতে যায়, পাশেই শ্যালো মেশিন ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। মেয়েটির মা আরো অভিযোগ করেন, আমার স্বামী একজন পঙ্গু মানুষ, গাড়ি এক্সিডেন্ট করে দীর্ঘ দিন ধরে ঘরে পড়া, আমি একজন অসহায় গরিব মানুষ, আমি একজন নিঃস্ব মানুষ। আমাদের সাথে এমন হলো। আমরা বিচারও যদি না পাই। আমাদের জন্য তো এখন বেঁচে থাকাই মুশকিল হবে।
ঘটনার পর কিশোরীকে চিকিৎসা ও মেডিকেল পরিক্ষার জন টাঙ্গাইল মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে কালিহাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহবুবুর রহমান বলেন, ঘটনার বিষয়ে মামলা রেকর্ড করা হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষা করতে টাঙ্গাইল মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত মানিককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। খুব দ্রুতই গ্রেফতার হবে বলে আশা করি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিভিন্ন স্থানে কালেমাখচিত পতাকা নিয়ে মিছিল: কারণ কী?

টাঙ্গাইলে মাঠে শাক তুলতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী

আপডেট সময় ০৯:১৪:৪২ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫