ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশ নৌবাহিনীর শক্তি বাড়াতে যুক্ত হলো জাপানের ৫ পেট্রোল বোট তিন সন্তান রেখে মসজিদের ইমামের সঙ্গে গৃহবধূর চলে যাওয়ার অভিযোগ এবার সমালোচনার কড়া জবাব দিলেন আনচেলত্তি: ‘আমি জিনিয়াসও নই, আবার স্টুপিডও নই’ শেষ ষোলোর আগে দুশ্চিন্তায় ব্রাজিল ইসলাম গ্রহণের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার ফুটবলার টেটে ইয়ঙ্গি এল নিনোর প্রভাব বাড়ছে, সতর্কবার্তা জাতিসংঘের ৩ হাজার ই’য়া’বা’স’হ রাঙামাটিতে গণ অধিকার পরিষদের নেতা গ্রেপ্তার আর্জেন্টিনাকে ‘কমিটির দল’ বলায় জবাব দিলেন স্কালোনি নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কে? কালেমা খচিত পতাকা টানানোর ঘটনায় চার শিক্ষার্থীকে শোকজ

সৌদি আরবে প্রথমবারের মতো চালু হলো বার, বিক্রি হবে অ্যালকোহলমুক্ত বিয়ার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

এবার বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম রাষ্ট্র হিসেবে বিবেচিত সৌদি আরব। ১৯৫২ সাল থেকে দেশটিতে মদপান ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ, এবং তা অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হয়। এ তথ্য জানিয়েছে নিউ আরব, ডন ও ‘ফ্রান্স-২৪’।

সম্প্রতি রাজধানী রিয়াদে চালু হয়েছে ‘এ-১২’ নামের একটি নতুন ক্যাফে, যেখানে বার খোলার অনুমতি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। দেশটির ইতিহাসে এটি প্রথমবারের মতো এমন কোনো প্রতিষ্ঠান যেখানে বিয়ার ও বিভিন্ন ধরনের পানীয় পরিবেশন করা হচ্ছে। তবে, এগুলো সম্পূর্ণ নন-অ্যালকোহলিক। অর্থাৎ, অন্য দেশের মতো এখানে মদ বা অ্যালকোহল বিক্রি করার সুযোগ নেই।

বহির্বিশ্বে যেসব পানীয় সাধারণত অ্যালকোহলযুক্ত, ঠিক সেই ধরনের পানীয় এই ক্যাফেতে অ্যালকোহল ছাড়া পরিবেশন করা হয়। পরিবেশের দিক থেকেও এটি অন্যান্য দেশের বারের অভিজ্ঞতার সঙ্গে অনেকটাই মিল রাখে। এখানে নারী-পুরুষ একসাথে বসে পানীয় উপভোগের সুযোগও রয়েছে।

উপসাগরীয় দেশগুলোর মধ্যে অ্যালকোহলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে সৌদি আরব ও কুয়েতে। তবে আগামী বছর থেকে অমুসলিম বিদেশী কূটনীতিকদের জন্য সীমিত পরিসরে মদের দোকান খোলার পরিকল্পনা রয়েছে সৌদি সরকারের। এর আগে, ২০২৪ সালে অমুসলিম কূটনীতিকদের জন্য রিয়াদে একটি দোকানকে মদ বিক্রির অনুমতি দেয়া হয়েছিল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ নৌবাহিনীর শক্তি বাড়াতে যুক্ত হলো জাপানের ৫ পেট্রোল বোট

সৌদি আরবে প্রথমবারের মতো চালু হলো বার, বিক্রি হবে অ্যালকোহলমুক্ত বিয়ার

আপডেট সময় ১০:৫২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫