ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মন্ত্রীত্ব হারিয়ে রাজসিক অভ্যর্থনায় রাঙামাটিতে ফিরলেন দীপেন দেওয়ান শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ ‘ধর্মের নামে সন্ত্রাসবাদ সমর্থন করে না বাংলাদেশ’, পররাষ্ট্র প্রতিমন্ত্রী গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার এইচএসসিতে ৯ বোর্ডে একই প্রশ্ন, ফাঁস ঠেকাতে বাড়তি নজর ‘আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো গড়ে ওঠেনি’, নাহিদ ইসলাম ‘রাশিয়ার কারণে রাতে ঘুমাতে পারি না’, বললেন ন্যাটোপ্রধান আট বছর পর মিলল ম্যারাডোনার সেই ভবিষ্যদ্বাণী চার আকাশযান ধ্বং’সে’র দা’বি পাকিস্তানের, সফল হা’ম’লা’র কথা বলছে কাবুল সাবেক এমপিকে আমন্ত্রণের জেরে শিক্ষকের বিদায় অনুষ্ঠানে ভাঙচুর

আবারও বিশ্বজয় করেছেন হাফেজ আনাস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ২৭৭ বার পড়া হয়েছে

আবারও বিশ্বজয় করেছেন রাজধানীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার মেধাবী ছাত্র হাফেজ আনাস বিন আতিক। মিসরের কায়রোতে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ৩২তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন তিনি। বুধবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টায় প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন তাঁর ওস্তাদ হাফেজ নেছার আহমদ আন নাছিরী। তিনি জানান, গত শনিবার (৭ ডিসেম্বর) কায়রোতে চার দিনব্যাপী এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। বিশ্বের ৭০টি মুসলিম দেশের প্রতিনিধিদের কঠিন প্রতিদ্বন্দ্বিতা পেছনে ফেলে শীর্ষ স্থানে পৌঁছান হাফেজ আনাস।

বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত জাতীয় বাছাইপর্বে প্রথম হয়ে তিনি এ বৈশ্বিক মঞ্চে অংশগ্রহণের সুযোগ পান।

এর আগে সৌদি আরব ও লিবিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায়ও চ্যাম্পিয়ন হয়েছিলেন আনাস। তিনবারের এই বিশ্বজয়ীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মন্ত্রীত্ব হারিয়ে রাজসিক অভ্যর্থনায় রাঙামাটিতে ফিরলেন দীপেন দেওয়ান

আবারও বিশ্বজয় করেছেন হাফেজ আনাস

আপডেট সময় ১২:০৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫