ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: মামুনুল হক ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’: ফেসবুক পোস্টে সারজিস আলম ইসি সচিবালয়ে ‘দলীয় ব্যক্তিকে’ নিয়োগ দেওয়া নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত এটা কেবলই শুরু, এখনও অনেক দীর্ঘ পথ পাড়ি দেওয়া বাকি: ককরোচ পার্টির প্রধান আর্জেন্টিনাকে লেখা ফিফা সভাপতির চিঠি ফাঁস, আবারও সমালোচনার ঝড় এবার নরেন্দ্র মোদির নির্দেশে পরীক্ষা সংস্কার বিষয়ক টাস্কফোর্স গঠন উখিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী সমাবেশ, রামুতে শোডাউন যুদ্ধের মধ্যেও সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান, যুক্ত হলো নতুন প্রযুক্তি সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

বাংলাদেশের সিদ্ধান্তকে পুনর্বিবেচনার অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:১০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ১৯৮ বার পড়া হয়েছে

এবার ভারতের মাটিতে টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় দলের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। যার ফলে ভারত থেকে ভেন্যু সরানোর অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ইস্যুতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বিসিবির মধ্যে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে হওয়া এই বৈঠকে মূল আলোচ্য বিষয় ছিল ভারতের মাটিতে বাংলাদেশের ম্যাচ খেলা নিয়ে বিসিবির আপত্তি। যদিও সূচি চূড়ান্ত হওয়ায় বিষয়টি পুনর্বিবেচনা করতে বলে আইসিসি। কিন্তু বিসিবি নিজ অবস্থানে অনড় ছিল বৈঠকে।

এদিকে বৈঠকে বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন বোর্ড সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম বুলবুল, সহ-সভাপতি মো. শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। আলোচনায় বিসিবি নিরাপত্তাজনিত উদ্বেগের কথা তুলে ধরে ভারতে সফর না করার সিদ্ধান্তে নিজেদের অবস্থান পুনরায় স্পষ্ট করে। একই সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো ভারত-এর বাইরে আয়োজনের বিষয়টি বিবেচনার জন্য আইসিসির কাছে অনুরোধ জানায় বোর্ড।

আইসিসির পক্ষ থেকে জানানো হয়, টি–টোয়েন্টি বিশ্বকাপের সূচি ইতোমধ্যেই চূড়ান্ত ও প্রকাশিত হয়েছে। এ কারণে বিসিবিকে তাদের অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়। তবে বিসিবি স্পষ্টভাবে জানিয়ে দেয়, এ বিষয়ে তাদের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসেনি।

এদিকে দুই পক্ষই সম্ভাব্য সমাধান খুঁজে বের করতে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে। বিসিবি জানায়, খেলোয়াড়, কর্মকর্তা ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তা এবং সার্বিক কল্যাণ তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সেই সঙ্গে বিষয়টি সমাধানে আইসিসির সঙ্গে গঠনমূলক আলোচনায় থাকার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে বোর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এই আলোচনা আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলাদেশের সিদ্ধান্তকে পুনর্বিবেচনার অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

আপডেট সময় ০৪:১০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬