ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: মামুনুল হক ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’: ফেসবুক পোস্টে সারজিস আলম ইসি সচিবালয়ে ‘দলীয় ব্যক্তিকে’ নিয়োগ দেওয়া নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত এটা কেবলই শুরু, এখনও অনেক দীর্ঘ পথ পাড়ি দেওয়া বাকি: ককরোচ পার্টির প্রধান আর্জেন্টিনাকে লেখা ফিফা সভাপতির চিঠি ফাঁস, আবারও সমালোচনার ঝড় এবার নরেন্দ্র মোদির নির্দেশে পরীক্ষা সংস্কার বিষয়ক টাস্কফোর্স গঠন উখিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী সমাবেশ, রামুতে শোডাউন যুদ্ধের মধ্যেও সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান, যুক্ত হলো নতুন প্রযুক্তি সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

এবার কন্যা সন্তানের বাবা-মা হলেন শাকিব-বুবলী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:০৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • ২৭৬ বার পড়া হয়েছে

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা শাকিব খান ও শবনম বুবলীর পরিবারে এসেছে নতুন সদস্য। দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন এই তারকা জুটি। বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন শবনম বুবলী।

শুক্রবার দুপুরে দেওয়া এক ফেসবুক পোস্টে বুবলী জানান, গত ১১ মে তাদের ঘর আলোকিত করে জন্ম নিয়েছে একটি কন্যাসন্তান। নবজাতকের নাম রাখা হয়েছে শার্লিন খান

পোস্টে বুবলী লেখেন, মহান আল্লাহর অশেষ রহমতে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে। এ সময় তিনি শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মেয়ের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

এর আগে বেশ কিছুদিন ধরেই বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে সে সময় এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি তিনি। সম্প্রতি অভিনয় ও গণমাধ্যমের কর্মকাণ্ড থেকেও অনেকটা দূরে ছিলেন এই অভিনেত্রী, যা নিয়ে ভক্তদের মধ্যে নানা আলোচনা চলছিল।

উল্লেখ্য, অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সালের ২০ জুলাই শবনম বুবলীকে বিয়ে করেন শাকিব খান। এরপর ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে জন্ম নেয় তাদের ছেলে শেহজাদ খান বীর। ২০২২ সালে বিয়ে ও সন্তানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আনেন তারা।

তবে আগেরবারের তুলনায় এবার কন্যাসন্তানের জন্মের খবর খুব বেশি সময় গোপন রাখেননি এই তারকা জুটি। জন্মের এক মাস পূর্ণ হওয়ার আগেই সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন বুবলী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

এবার কন্যা সন্তানের বাবা-মা হলেন শাকিব-বুবলী

আপডেট সময় ০৫:০৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬