ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এই সরকার জনগণের সঙ্গে গাদ্দারি করছে: নাহিদ ইসলাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এই সরকার জনগণের সঙ্গে গাদ্দারি করছে। তারা সংস্কার বাস্তবায়ন করছে না। তারা বিরোধী মতকে মাঠে কথা বলার সুযোগ করে দিচ্ছে না। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন। যত বাধা-বিপত্তি, ঝড় আসুক না কেন। আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছিল। ইনশাআল্লাহ আমরা মাঠে থাকব।

তিনি বলেন, সীমান্তে আমাদের ভাই-বোনদের হত্যা করা হচ্ছে। ভারতীয় নাগরিকদের পুশ ইন করা হচ্ছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ও যারা সরকারের দায়িত্বে রয়েছে, তারা এই সীমান্ত হত্যা অস্বীকার করছে। তারা পুশ ইন বন্ধে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারছে না। সরকারকে দৃঢ়ভাবে ভারতের সঙ্গে কথা বলতে হবে এবং এ অবৈধ পুশ ইন বন্ধ করতে হবে।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার তালতলা চত্বরে এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আগের দিন সাভারে তাদের কর্মসূচিতে হামলার ঘটনা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘গতকাল সাভারে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ককটেল ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে ভেবেছিল আমাদের থামিয়ে দেওয়া যাবে। কিন্তু জনগণ সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে।’

৫ আগস্ট-পরবর্তী ‘মামলা বাণিজ্য’ নিয়ে ক্ষোভ প্রকাশ করে এনসিপির আহ্বায়ক বলেন, ‘মানুষ ন্যায়বিচার প্রত্যাশা করেছিল, কিন্তু সারা দেশে মামলা বাণিজ্যের অভিযোগ উঠেছে। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। আওয়ামী লীগের অপরাধীদের বিচার হোক, কিন্তু নিরীহ মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে বাণিজ্য চলতে পারে না।’

রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, ‘পুলিশ জনগণের সেবক হবে, মানুষ যেন থানায় গিয়ে সেবা পায় এবং সরকারি অফিসে ঘুষ দিতে না হয়—এজন্যই রাষ্ট্র সংস্কার জরুরি। ‘জুলাই সনদ’ বাস্তবায়ন না হলে দুর্নীতি, বৈষম্য ও সন্ত্রাস বন্ধ হবে না।’

সখীপুর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ফরিদ সিকদার জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, ডেপুটি মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান শাওন, সদস্যসচিব মাসুদুর রহমান রাসেল এবং সখীপুর উপজেলা শাখার সদস্যসচিব আলহাজ মাওলানা কে এম আনসার আলীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এই সরকার জনগণের সঙ্গে গাদ্দারি করছে: নাহিদ ইসলাম

আপডেট সময় ০৯:৩৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬