ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২ মরদেহ উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিহত স্কুলছাত্র নিজেরই ছেলে পদত্যাগের পরও আজীবন পেনশনসহ রাষ্ট্রীয় নানা সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আন্দোলনরত তরুণদের সঙ্গে ইনস্ট্রাগ্রামে যুক্ত হতে মন্ত্রীদের নির্দেশনা মোদির রাষ্ট্রপতির পদত্যাগপত্রের ভাষা ‘অস্বাভাবিক’: সন্দেহ শিশির মনিরের পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রভনীত সিং সাহাবুদ্দিনের চিকিৎসা দেশেই সম্ভব: ডা. শফিক ইরান যুদ্ধে জড়ানো নিয়ে চীন-রাশিয়াকে ট্রাম্পের হুঁশিয়ারি লন্ডনের বিলাসবহুল হোটেলে অত্যাধিক মাদক সেবনে সৌদি প্রিন্সের মৃত্যু এমপি নজরুলের ভিডিওকাণ্ডে গ্রেফতার রাকিবুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

ফাইনাল পুনরায় খেলার দাবিতে ৬২ হাজার সই

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার হারের পর ম্যাচটি পুনরায় আয়োজনের দাবিতে শুরু হয়েছে অনলাইন স্বাক্ষর অভিযান। এরই মধ্যে ৬২ হাজারের বেশি মানুষ সেই আবেদনে সই করেছেন।

চেঞ্জ ডট অর্গে শুরু হওয়া ওই আবেদনে ফাইনালের রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আবেদনকারীদের দাবি, এসব সিদ্ধান্ত ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছে। তবে অভিযোগের পক্ষে কোনো যাচাইকৃত প্রমাণ উপস্থাপন করা হয়নি।

বিশ্বকাপ ফাইনালে স্পেন ১-০ গোলে হারায় আর্জেন্টিনাকে। যদিও ক্রীড়া বিধিমালা অনুযায়ী, ফিফার আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা বিশেষ কোনো আইনি ভিত্তি ছাড়া কোনো ম্যাচ পুনরায় আয়োজনের সুযোগ নেই। ফলে এই আবেদন ফিফার জন্য বাধ্যতামূলক নয়।

এদিকে বিতর্কের মধ্যেও আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি রেফারিকে দোষারোপ করেননি। তার ভাষায়, ‘স্পেন আমাদের চেয়ে ভালো খেলেছে, তাই জিতেছে।’

স্বাক্ষর অভিযানে সমর্থন বাড়লেও বিশ্বকাপ ফাইনালের ফল পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকেরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

ফাইনাল পুনরায় খেলার দাবিতে ৬২ হাজার সই

আপডেট সময় ০১:২৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬