ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমাদের দেশে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:০২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

ভারতে পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি সভাপতি মেহবুবা মুফতি। তিনি এই আন্দোলনকে দেশের সংবিধান, গণতন্ত্র এবং তরুণ প্রজন্মের ভবিষ্যৎ রক্ষার লড়াই হিসেবে অভিহিত করেছেন।

নয়াদিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে মেহবুবা বলেন, “পরীক্ষা শুধু শিক্ষার্থীদের নয়, প্রকৃত পরীক্ষা আজ পুরো দেশের।” তিনি অভিযোগ করেন, গত এক দশকের বেশি সময়ে দেশে দুর্নীতি, প্রশ্নফাঁস, বিভাজনের রাজনীতি ও নারী নির্যাতনের ঘটনা বেড়েছে। এমনকি শিশুদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করে বলেন, “আমাদের দেশে শিশুদের চেয়ে গরুই বেশি নিরাপদ।”

নিট পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় জবাবদিহি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত মাস থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। মেহবুবা দাবি করেন, দীর্ঘদিন আন্দোলন চললেও সরকার শিক্ষার্থীদের দাবিকে গুরুত্ব দেয়নি এবং বিচারব্যবস্থাও দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে পারেনি।

তিনি আরও বলেন, অনেক পরিবার সন্তানের পড়াশোনার জন্য সর্বস্ব ত্যাগ করে। তাই শিক্ষার্থীদের ন্যায্য দাবি উপেক্ষা করলে এর গুরুতর সামাজিক প্রভাব পড়তে পারে। একই সঙ্গে তিনি সংবিধান ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বলেন, জনগণের শক্তিকে দীর্ঘদিন উপেক্ষা করা সম্ভব নয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমাদের দেশে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি

আপডেট সময় ০১:০২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬