ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খোলা আকাশের নিচে জুতা সেলাই করেন বাবা, পাশেই বসে ডাক্তার হওয়ার স্বপ্ন বুনছে ছোট্ট প্রিয়জিত বাংলাদেশ থেকে নির্বাসিত তসলিমা নাসরিনের নিরাপত্তার দায়িত্ব নিলেন শুভেন্দু কোরআনের আয়াত উদ্ধৃত করে প্রতিবেশী দেশগুলোকে যে বার্তা দিল ইরান আসিয়ানে বাংলাদেশের সদস্যপদের সম্ভাবনা নেই: মহাসচিব ‎রাজধানীর উত্তর সিটি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করতে হলে ১৯৭২-এর সংবিধান বাতিল করতে হবে: ফরহাদ মজহার জুলাই সনদ-বিচার ইস্যুতে তোপের মুখে মাহদী আমিন ‘ইরানের সঙ্গে সংঘাতের প্রত্যক্ষ প্রভাব পড়ছে যুক্তরাষ্ট্রে’ ঢাকা মাতাবেন পাকিস্তানি র‍্যাপার হাসান রহিম ইসরায়েলে তীব্র তাপপ্রবাহ, সতর্কতা জারি

চাপে পড়ে সিদ্ধান্ত বদলে ফেলল ফিফা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

ব্যাপক সমালোচনা আর অভ্যন্তরীণ চাপের মুখে শেষ পর্যন্ত বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রমে অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনা থেকে সরে এসেছে ফিফা। নাটকীয়ভাবে ইউটার্ন নিয়েছেন সংস্থাটির প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

শুক্রবার গভীর রাতে দেওয়া এক বিবৃতিতে ইনফান্তিনো বলেন, সব পক্ষের মতামত বিবেচনায় নিয়ে তারা বুঝেছেন, এই পরিকল্পনা ফুটবল পরিবারে বিভাজন তৈরি করছে। তাই খেলাটির বৃহত্তর স্বার্থে প্রস্তাবটি আর এগিয়ে নেওয়া হবে না।

এর আগে বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপ পরিচালনার জন্য ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজেস’ নামে একটি নতুন প্রতিষ্ঠান গড়ে তুলে, এর ২১ শতাংশ অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা করেছিল ফিফা। লক্ষ্য ছিল প্রায় ৪২০ কোটি ডলার সংগ্রহ করে সদস্য দেশগুলোর উন্নয়ন তহবিলে বিতরণ করা।

তবে এই পরিকল্পনার বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেয় উয়েফা, কনকাকাফ ও এশিয়ান ফুটবল কনফেডারেশন। উয়েফা সতর্ক করে জানিয়েছিল, প্রস্তাব বাস্তবায়ন হলে তাদের ৫৫ সদস্য দেশ ফিফার সব প্রতিযোগিতা বয়কট করতে পারে। পরে এএফসিও উয়েফা ও কনকাকাফের সঙ্গে সংহতি প্রকাশ করে।

বিতর্ক আরও তীব্র হয় যখন ইনফান্তিনোর উপদেষ্টা কার্লোস কর্দেইরো পদত্যাগ করেন এবং পরিকল্পনাটিকে ফুটবল ও সদস্য সংস্থাগুলোর জন্য ক্ষতিকর বলে আখ্যা দেন। একই সময়ে ফিফার চিফ অপারেটিং অফিসার কেভিন লামুরও প্রকাশ্যে এর বিরোধিতা করেন।

এসব ঘটনার পর শেষ পর্যন্ত বিতর্কিত পরিকল্পনা পুরোপুরি বাতিলের ঘোষণা দেয় ফিফা। দ্য অ্যাথলেটিকের তথ্য অনুযায়ী, এই বিতর্কের জেরে ইনফান্তিনোর নেতৃত্বের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে ফুটবল অঙ্গনে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খোলা আকাশের নিচে জুতা সেলাই করেন বাবা, পাশেই বসে ডাক্তার হওয়ার স্বপ্ন বুনছে ছোট্ট প্রিয়জিত

চাপে পড়ে সিদ্ধান্ত বদলে ফেলল ফিফা

আপডেট সময় ১০:৩১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬