ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

বিয়ের পর প্রাক্তনের কোলে শুভশ্রী, ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫৮:১২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

এক সময় টালিউডের সবচেয়ে জনপ্রিয় জুটিগুলোর একটি ছিলেন দেব ও শুভশ্রী গাঙ্গুলী। ব্যক্তিগত জীবনে দুজন এখন ভিন্ন পথে হাঁটলেও, পর্দার এই জুটিকে ঘিরে দর্শকদের আগ্রহ এতটুকুও কমেনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে তাদের কয়েকটি পুরোনো ছবি। আর সেই ছবিগুলো শেয়ার করে ভক্তদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন অভিনেতা দেব।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা যায়, একটি প্রেক্ষাগৃহে পাশাপাশি বসে আছেন দেব ও শুভশ্রী। আর একটি ছবিতে হাস্যোজ্জ্বল মুহূর্তে শুভশ্রীকে দেবের কোলে বসে থাকতে দেখা যায়। পুরোনো সেই মুহূর্তগুলো আবারও ভক্তদের মধ্যে নস্টালজিয়া আর আলোচনার জন্ম দিয়েছে।

ভাইরাল হওয়া ছবিগুলো নিজের সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করেন দেব। সেখানে তিনি লেখেন, এক বছর আগে ‘ধূমকেতু’ সিনেমার ট্রেলার উন্মোচনের মাধ্যমে বাংলা সিনেমার ইতিহাসের একটি বিশেষ মুহূর্তের সাক্ষী হয়েছিলেন তারা। একই সঙ্গে, দেব-শুভশ্রী জুটিকে যারা এখনও ভালোবাসা দিয়ে যাচ্ছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ভবিষ্যতেও দর্শকদের হতাশ করবেন না বলেও আশ্বাস দেন এই অভিনেতা।

উল্লেখ্য, দেব ও শুভশ্রী অভিনীত ‘ধূমকেতু’ সিনেমার শুটিং শেষ হয়েছিল ২০১৫ সালে। তবে আইনি জটিলতার কারণে দীর্ঘদিন মুক্তি পায়নি ছবিটি। অবশেষে ২০২৫ সালে সিনেমাটি মুক্তি পেলে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। আর মুক্তির আগে ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে বহু বছর পর একসঙ্গে হাজির হন দেব ও শুভশ্রী, যা ভক্তদের জন্য ছিল বিশেষ চমক।

এদিকে, আসন্ন দুর্গাপূজায় মুক্তির অপেক্ষায় রয়েছে দেব ও শুভশ্রীর নতুন সিনেমা ‘দেশু ৭’—যা আপাতত ছবিটির অস্থায়ী নাম। এটি হবে জনপ্রিয় এই জুটির একসঙ্গে সপ্তম সিনেমা। একই সঙ্গে এই ছবির মাধ্যমে পূর্ণাঙ্গ চলচ্চিত্র পরিচালক হিসেবেও অভিষেক হতে যাচ্ছে দেবের।

দীর্ঘদিন পর আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন দেব ও শুভশ্রী। তাই নতুন সিনেমা ঘিরে দর্শকদের প্রত্যাশাও এখন তুঙ্গে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

বিয়ের পর প্রাক্তনের কোলে শুভশ্রী, ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া

আপডেট সময় ০৩:৫৮:১২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬