ঢাকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মশাল মিছিল প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ময়লার ভাগাড় থেকে প্রাণ ফিরছে আদি বুড়িগঙ্গা চ্যানেলের ২১ আগস্ট গ্রেনেড হামলার ২২ বছর আজ চুরির শাস্তি হিসেবে পড়তে হবে ২০০ রাকাত নফল নামাজ কোনো পরাশক্তি ইরান-ইরাকের ভাগ্য নির্ধারণ করবে না: গালিবাফ সিরিয়ায় উপস্থিতি নিয়ে তুরস্ককে নেতানিয়াহুর হুঁশিয়ারি শপথের আগে জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মসজিদের ইমাম-খাদেমের বদলে সাম্মানীর তালিকায় জামায়াত নেতাদের নাম ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরছেন রোনালদিনহো ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন পরিকল্পনা

হাসপাতাল থেকে ফের কারা/গারে ইমরান খান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়ার কয়েক ঘণ্টা পরই আবার কারাগারে ফেরত পাঠানো হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) মধ্যরাতে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্যে তাকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষা শেষে ভোরেই তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার ইমরান খানকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার নির্দেশ দেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশের পর শুক্রবার রাতে তাকে হাসপাতালে নেওয়া হয়। সরকারের পক্ষ থেকে ওই আদেশের বিরুদ্ধে আপিল করা হলেও তা আদালত গ্রহণ করেনি।

আদালতের নির্দেশের পর ধারণা করা হয়েছিল, ইমরান খানকে কয়েক দিন হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হবে। তবে কয়েক ঘণ্টার মধ্যেই তাকে কারাগারে ফেরত পাঠানো হয়।

ইমরান খানকে হাসপাতালে নেওয়ার আগে সেখানে নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা। বিপুলসংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। হাসপাতালের আশপাশের কয়েকটি সড়কও বন্ধ করে দেওয়া হয়।

২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। পরের বছর ৫ আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়। এরপর রাষ্ট্রীয় উপহার সংক্রান্ত মামলা ও আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলাসহ বিভিন্ন মামলায় সাজা দেওয়া হয় তাকে।

দীর্ঘদিন কারাবন্দি থাকায় ইমরান খানের স্বাস্থ্যের অবনতি হয়েছে বলে দাবি করে আসছে তার পরিবার ও দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। উন্নত চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়ার দাবিও জানিয়ে আসছিলেন তারা।

সূত্র: দ্য ডন

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মশাল মিছিল

হাসপাতাল থেকে ফের কারা/গারে ইমরান খান

আপডেট সময় ১২:২৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬