ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভারতে পুলিশের ওপর সেনাবাহিনীর ভয়াবহ হামলা ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ সদস্য নিহত আজ চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক, হবে ১৫ সমঝোতা সই ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ এবার বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের ইরানের পক্ষে যুদ্ধে নামত চীন-রাশিয়া-তুরস্ক, আমি ওদের থামিয়েছি: ট্রাম্প ঢাবির ছাত্রী ও তার মা-বোনকে কুপিয়ে হত্যা কোটালীপাড়ার সেতুতে ফুটবল দেশের পতাকার বদলে কালেমা খচিত পতাকা, সামাজিক মাধ্যমে প্রশংসার ঝড় শাহজালালে বিমানের ইঞ্জিন বিকল, জরুরি দরজা ভে’ঙে যাত্রী উ’দ্ধা’র ‘শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিন পিংয়ের সাথে বৈঠক’

ছয় বছরের ফুটবল প্রতিভা সোহানকে বিকেএসপিতে সুযোগ, স্বপ্নপূরণের পথে দেশজুড়ে আলোড়ন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫০:১৯ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ২৮৪ বার পড়া হয়েছে

চাঁদপুরের মতলবের ছয় বছর বয়সী বিস্ময় বালক সোহান আবারও আলোচনায়। সামাজিক যোগাযোগমাধ্যমে অসাধারণ বল নিয়ন্ত্রণ ও খেলার মনোযোগ দেখিয়ে দেশের মানুষ তাকে ‘মেসি খ্যাত’ হিসেবে চিনেছে। ভাইরাল হওয়ার পর তার ভবিষ্যৎ গড়ার দায়িত্ব নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর থেকে সোহানের পড়াশোনা ও খেলাধুলার পরিবেশ নতুনভাবে সাজানো হয়েছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আমন্ত্রণে ঢাকায় সৌজন্য সাক্ষাৎ করেন সোহান ও তার বাবা মো. সোহেল। সাক্ষাৎকালে সোহান নিজের ফুটবলার হওয়ার স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে।

ক্রীড়া উপদেষ্টা তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে লিখেন, “চাঁদপুরের মতলব থেকে উঠে আসা ৫ বছরের সোহানের স্বপ্নটা চাঁদকে ছুঁয়ে দেখার মতো। সুযোগের অপ্রতুলতা সোহানকে আটকাতে পারেনি, ৫ বছরেই ফুটবল প্রতিভা দেখিয়ে দেশের মানুষের নজরে এসেছেন। বাংলাদেশ-ভারত ম্যাচের আগে তার সঙ্গে সাক্ষাৎ করে সোহান নিজের স্বপ্ন তুলে ধরেছে।”

সোহানের জন্য বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) উন্নত প্রশিক্ষণ ও ভবিষ্যৎ গড়ার সুযোগের ব্যবস্থা করা হয়েছে। সাক্ষাৎ শেষে তাকে ফুটবল উপহার দেওয়া হয়। এর আগে, গত সোমবার (১০ নভেম্বর) রাতে ক্রীড়া উপদেষ্টা তার ফেসবুকে ঘোষণা দেন, খুদে ফুটবল প্রতিভা সোহানকে বিকেএসপি স্কলারশিপ দেওয়া হবে।

মতলব উত্তরের পাঁচানী গ্রামের এই ছয় বছরের ফুটবল প্রতিভা এখন বিকেএসপিতে যাওয়ার প্রস্তুতিতে ব্যস্ত। রাজনৈতিক নেতৃবৃন্দের সহায়তা, প্রশাসনের আগ্রহ ও পরিবারের অকৃত্রিম সমর্থন মিলিয়ে সোহানের ভবিষ্যৎ আরও উজ্জ্বল। দেশের প্রত্যাশা, একদিন জাতীয় দলের জার্সি গায়ে দেশের পতাকা উড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলো ছড়াবে এই খুদে ‘মেসি খ্যাত’ সোহান।

সোহানের বাবা মো. সোহেল বলেন, “আমি সোহানকে নিয়ে অনেক স্বপ্ন দেখি। আল্লাহ যেন সেই স্বপ্ন পূরণ করেন। ক্রীড়া উপদেষ্টার সঙ্গে আজকের সাক্ষাৎ আমাদের জন্য বড় আশীর্বাদ। বিকেএসপিতে সুযোগ পাওয়া আমাদের সন্তানের ভবিষ্যৎ বদলে দেবে।”

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মাহমুদা কুলসুম মনির বলেন, “সোহান আমাদের এলাকার গর্ব। বয়স খুব কম হলেও তার ফুটবল নৈপুণ্য সত্যিই বিস্ময়কর। উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা সবসময় সোহানের পাশে থাকবে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারতে পুলিশের ওপর সেনাবাহিনীর ভয়াবহ হামলা

ছয় বছরের ফুটবল প্রতিভা সোহানকে বিকেএসপিতে সুযোগ, স্বপ্নপূরণের পথে দেশজুড়ে আলোড়ন

আপডেট সময় ০৯:৫০:১৯ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫