ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আর্জেন্টিনাকে হারাতে যে পরিকল্পনায় খেলবে কেপ ভার্দে মুক্তিযুদ্ধের সময় আ.লীগ গণমানুষের দল ছিল, পরে স্বৈরাচারী রূপ ধারণ করে: প্রতিমন্ত্রী নূর খামেনির কফিনের ওপর আরবি লেখার অর্থ কী? বিয়ের ৮ বছর পর মা হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী ইরানে গিয়ে খামেনিকে শ্রদ্ধা জানালেন জামায়াতের নায়েবে আমির-পাটওয়ারী-হানজালা দেশে এখন মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ তৈরি হয়েছে: রিজভী বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ আমন্ত্রণ জানান মায়ের সঙ্গে রাস্তা পার হওয়ার সময় হঠাৎ দৌড়, বাসচাপায় প্রাণ গেল শিশু জান্নাতের পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, আহত বৃদ্ধ ফিলিস্তিনি ৬ মাসের মধ্যে দেশের ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত হবে

ভারতীয় নাগরিকদের ভিসামুক্ত প্রবেশ বন্ধ করলো ইরান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

এবার ভারতীয় নাগরিকদের ভিসামুক্ত প্রবেশ বন্ধ করলো ইরান। ভুয়া চাকরির প্রলোভনে মানবপাচার ও মুক্তিপণ আদায়ের ঘটনা বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে তেহরান। আগামী ২২ নভেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর ফলে ইরানে প্রবেশ বা ট্রানজিট উভয় ক্ষেত্রেই ভারতীয়দের আগাম ভিসা নিতে হবে। সোমবার (১৭ নভেশ্বর) এক বিজ্ঞপ্তিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ সিদ্ধান্তের লক্ষ্য হলো সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রের অপকৌশল বন্ধ করা। এসব চক্র ভিসা ছাড়ের সুযোগ কাজে লাগিয়ে অসহায় ও চাকরিপ্রত্যাশী ভারতীয়দের ভুয়া প্রলোভনে ইরানে পাঠাচ্ছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বহু ভারতীয়কে উচ্চ বেতনের চাকরি, সহজে উপসাগরীয় দেশ কিংবা ইউরোপে যাওয়ার সুযোগ ও ভিসামুক্ত কর্মসংস্থানের আশ্বাস দিয়ে ইরানে পাঠানো হয়েছিল। কিন্তু সেখানে পৌঁছে তাঁদের অনেককেই অপহরণ করে মুক্তিপণ দাবি করেছিল মানবপাচারকারী চক্র। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় নাগরিকদের ভুয়া চাকরির প্রলোভনে ইরানে পাঠানো হচ্ছে— এমন একাধিক ঘটনার দিকে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ইরানে পৌঁছানোর পর তাদের অনেককে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়েছে।

এর আগে, গত মাসে ভারত সরকার সতর্ক করেছিল যে, কিছু প্রতারক এজেন্ট চাকরির প্রলোভনে ইরানে মানুষ পাঠাচ্ছে। তখন বলা হয়, ভিসামুক্ত প্রবেশ শুধু পর্যটনের উদ্দেশ্যে এবং সেটি কোনোভাবেই কর্মসংস্থানের জন্য প্রযোজ্য নয়।

গত বছরের ফেব্রুয়ারি থেকে ইরান কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে ভারতসহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য সীমিত সময়ের ভিসামুক্ত প্রবেশের সুযোগ দিয়েছিল। সেই ব্যবস্থায় ভারতীয় সাধারণ পাসপোর্টধারীরা ছয় মাসে একবার সর্বোচ্চ ১৫ দিনের জন্য ইরানে পর্যটনের উদ্দেশ্যে ভিসামুক্তভাবে প্রবেশ করতে পারতেন। তবে মানবপাচারের কারণে অবশেষে সেই সুবিধাই স্থগিত করলো তেহরান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনাকে হারাতে যে পরিকল্পনায় খেলবে কেপ ভার্দে

ভারতীয় নাগরিকদের ভিসামুক্ত প্রবেশ বন্ধ করলো ইরান

আপডেট সময় ০২:১৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫