ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভিআইপি গ্যালারিতে থাকছেন ট্রাম্প, আর্জেন্টিনা-স্পেনের প্রধানরা থাকছেন কি? ‘আই হ্যাভ আ প্ল্যান’ বললেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পেয়ে নাহিদ এক দফার ঘোষণা করেছিল: রাশেদ খান আইনমন্ত্রীর পরিচয়ে প্রতারণা করতেন আতিয়ার দাবানলের ধোঁয়ায় ফাইনালের আগে নিউইয়র্কে বায়ুদূষণ সতর্কতা ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্পর্শকাতর তথ্য ডার্ক ওয়েবে ফাস চুয়াডাঙ্গায় বাল্যবিয়ের আয়োজনে প্রশাসনের হানা, কনের মাকে জরিমানা লেবার পার্টির নেতা নির্বাচিত হলেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের বিচার অন্য আসামিদের মতোই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

ইরানের ১৪০ লক্ষ্যবস্তুতে হামলা চালালো যুক্তরাষ্ট্র

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪৮:৪২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

চলতি সপ্তাহে ইরানে তৃতীয় দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ অভিযানে তেহরানের ১৪০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)  রবিবার (১২ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, চলতি সপ্তাহে ইরানে তৃতীয় দফার সামরিক অভিযান শেষ হয়েছে।  তাদের ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালিতে সাইপ্রাসের পতাকাবাহী একটি জাহাজে সাম্প্রতিক হামলার জন্য ইরানি বাহিনীকে জবাবদিহির আওতায় আনতেই এই হামলা চালানো হয়েছে।

সেন্টকমের দাবি, সর্বশেষ অভিযানে প্রায় ১৪০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এর মধ্যে ছিল ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি, নৌ সক্ষমতা, গোলাবারুদের গুদাম, যোগাযোগ নেটওয়ার্ক এবং উপকূলীয় নজরদারি কেন্দ্র। এ ছাড়া, গত তিন রাতে তিন দফা অভিযানে মোট ৩০০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সেন্টকম। 

তাদের দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নৌযানের ওপর হামলা চালানোর ইরানের সক্ষমতা দুর্বল করাই ছিল এই অভিযানের উদ্দেশ্য। সেন্টকম আরও জানায়, মে মাসের শুরু থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাহিনীর সহায়তায় ৪০০ মিলিয়ন ব্যারেলের তেল বহনকারী ৮০০টিরও বেশি বাণিজ্যিক জাহাজ নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভিআইপি গ্যালারিতে থাকছেন ট্রাম্প, আর্জেন্টিনা-স্পেনের প্রধানরা থাকছেন কি?

ইরানের ১৪০ লক্ষ্যবস্তুতে হামলা চালালো যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০১:৪৮:৪২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬