ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফিফা ফুটবল ধ্বংস করছে, ইনফান্তিনোর সময় শেষ: স্প্যানিশ লিগ সভাপতি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

আগামী ২০৩০ সালের বিশ্বকাপ ৬৪ দলে উন্নীত করার যে গুঞ্জন উঠেছে, তা নিয়ে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে কড়া ভাষায় তুলাধোনা করেছেন স্প্যানিশ ফুটবল লিগের (লা লিগা) সভাপতি হাভিয়ের তেবাস। বিশ্ব ফুটবলের নীতিনির্ধারকদের এমন চিন্তাভাবনা এবং একের পর এক সিদ্ধান্তকে সরাসরিদায়িত্বজ্ঞানহীনবলে তোপ দেগেছেন তিনি।

ইতালীয় ক্রীড়া দৈনিকলা গাজ্জেত্তা দেলো স্পোর্ত’-এ মঙ্গলবার প্রকাশিত এক বিস্ফোরক সাক্ষাৎকারে তেবাস সোজা ব্যাটে খেলেন। তিনি দাবি করেন, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর মেয়াদকাল বা যুগ এখনশেষহয়ে এসেছে। একই সঙ্গে ফিফার নেতৃত্ব নির্বাচনের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক পদ্ধতির তীব্র সমালোচনা করে তিনি একে একটিমৌলিকভাবে ত্রুটিপূর্ণব্যবস্থা বলে আখ্যা দেন। তেবাসের জানান, এই ত্রুটিযুক্ত ব্যবস্থার ফাঁক গলেই এক দশক ধরে ফুটবলের ওপর নিজের একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছেন ইনফান্তিনো।

ফিফার অপরিণামদর্শী সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে লা লিগা প্রধান বলেন, ‘বিশ্বকাপ যতই জাঁকজমকপূর্ণ হোক না কেন ফুটবল শিল্প বলতে শুধুই এই টুর্নামেন্টকে বোঝায় না। বিশ্ব ফুটবলের এই বিশাল শিল্প হাজার হাজার মানুষের কর্মসংস্থান জোগায়। অথচ মাত্র ৪০ দিনের একটা টুর্নামেন্ট আর গুটি কতক ফুটবলারের সুবিধার কথা ভেবে পুরো ইন্ডাস্ট্রিকেই তারা ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।’

উল্লেখ্য, গত জুনে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চেই ২০৩০ সালের শতবর্ষী আসরে দলের সংখ্যা বাড়িয়ে৬৪ দলকরার এক আলোচনার কথা সামনে এনেছিলেন ইনফান্তিনো। মূল আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কোর পাশাপাশি ইতিহাস ও ঐতিহ্যের টানে দক্ষিণ আমেরিকার প্যারাগুয়ে, উরুগুয়ে ও আর্জেন্টিনাতেও এর কিছু ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। ঘরোয়া ফুটবলের ওপর বাড়তি চাপ ও ফুটবলারদের ঠাসা সূচি নিয়ে হুঁশিয়ারি দিয়ে তেবাস আরো বলেন, ‘খেলোয়াড়দের আন্তর্জাতিক ক্যালেন্ডার ও ব্যস্ত সূচি নিয়ে আমরা বারবার নিজেদের আশঙ্কার কথা জানিয়েছি। আর তারা কিনা এখন ৬৪ দলের বিশ্বকাপ করার পাঁয়তারা করছে!’ 

তিনি বলেন, ‘তারা ভুলে যাচ্ছে, ঘরোয়া লিগগুলোই মূলত ফুটবল খেলাটাকে টিকিয়ে রেখেছে। আমাদের এখন দরকার আন্তর্জাতিক ম্যাচের চাপ কমানো এবং ঘরোয়া ফুটবলকে সুরক্ষা দেওয়া। তারা এই বাস্তব সত্যটা অনুধাবন করতে ব্যর্থ হচ্ছে এবং দিনের পর দিন দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে।তবে লা লিগা সভাপতির এমন কঠোর অভিযোগের পরও এখন পর্যন্ত ফিফা কিংবা জিয়ান্নি ইনফান্তিনোর তরফ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা প্রতিক্রিয়া জানা যায়নি। 

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফিফা ফুটবল ধ্বংস করছে, ইনফান্তিনোর সময় শেষ: স্প্যানিশ লিগ সভাপতি

আপডেট সময় ০৩:০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬