ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: স্পিকার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে চলমান আলোচনার মধ্যেই সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। দেশে ফিরে তিনি জানিয়েছেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে তার কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই। তবে সংবিধানের বিধান তুলে ধরে তিনি বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করলে তা স্পিকারের কাছে জমা দিতে হবে এবং ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

শুক্রবার দুপুরে থাইল্যান্ড থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্পিকার।

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে জানতে চাইলে হাফিজ উদ্দিন আহমদ বলেন, তিনি দেশের বাইরে থাকায় এ বিষয়ে বিস্তারিত কিছু জানেন না। তবে সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করলে পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দিতে হবে এবং এরপর জাতীয় সংসদ ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতির পদ শূন্য হলে সংবিধান অনুযায়ী স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। তবে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে জাতীয় সংসদ।

এদিকে নির্ধারিত সময়ের আগেই দেশে ফেরার কারণ হিসেবে স্পিকার জানান, তার ব্যক্তিগত কাজ ও মেডিকেল চেকআপ শেষ হওয়ায় তিনি আগেই দেশে ফিরেছেন। এর আগে গত ১৯ জুলাই চিকিৎসার জন্য ব্যাংকক যান তিনি। ২৬ জুলাই দেশে ফেরার কথা থাকলেও শুক্রবারই ফিরে আসেন।

রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ নিয়ে বিভিন্ন মাধ্যমে আলোচনা চলার মধ্যে স্পিকারের আগাম দেশে ফেরায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশে লিখিত ও স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন। আর ৫৪ অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

এছাড়া সংবিধানের ১২৩(১) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়।

বাংলাদেশের ইতিহাসে এর আগে ২০০২ সালে রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর তৎকালীন স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন। তিনি ওই দায়িত্বে ছিলেন ৭৮ দিন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: স্পিকার

আপডেট সময় ০১:৪৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬