ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আগামী ১০ বছরের মধ্যে সরকার গঠন করতে চায় এনসিপি: নাহিদ ইসলাম “মারো না কেন ওদের?”, ফোনে শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের ভুলের জন্য ক্ষমা চাইলেও ফিফা সভাপতি পদেই থাকছেন ইনফান্তিনো মাদ্রাসায় ‘বন্দে মাতরম’ গাইলে ‘আকাশ ভেঙে পড়বে না’: কলকাতা হাইকোর্ট কিস্তি না পেয়ে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে সার্বভৌমত্বের প্রতি অপমান করেছে ভারত: রিজভী মাদ্রাসায় ‘বন্দে মাতরম’ গাইলে ‘আকাশ ভেঙে পড়বে না’: কলকাতা হাইকোর্ট ম্যাডাম যুবলীগ আ. লীগ আমলে লোপাটে বিপাকে ২ কোটি আমানতকারী: গভর্নর নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগে ব্যাঘাত, যাত্রীবাহী বিমানের কাছে চলে আসে ট্রাম্পের হেলিকপ্টার

পোলট্রি মুরগির মাংসে মিলল অতিমাত্রার অ্যান্টিবায়োটিক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৮:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

বাংলাদেশের পোলট্রি মুরগির মাংসের কিছু নমুনায় আন্তর্জাতিক নিরাপদ সীমার চেয়ে বেশি অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ পাওয়া গেছে। বাংলাদেশ, ভারত ও ভিয়েতনামে পরিচালিত এক যৌথ গবেষণায় উঠে এসেছে এমন উদ্বেগজনক তথ্য।

যুক্তরাজ্যের রয়েল ভেটেরিনারি কলেজের নেতৃত্বে পরিচালিত এই গবেষণার ফল প্রকাশ করেছে পোলট্রি নিউজ। গবেষকদের মতে, মাংসে অতিরিক্ত অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ মানুষের শরীরে প্রবেশ করে অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী জীবাণু বা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) তৈরির ঝুঁকি বাড়াতে পারে, যা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি।

গবেষণার অংশ হিসেবে ২০২১ ও ২০২২ সালে বাংলাদেশ, ভারত ও ভিয়েতনাম থেকে ৫৫৮টি ব্রয়লার মুরগির বুকের মাংসের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, খুচরা বাজার থেকে সংগ্রহ করা নমুনার ৩ দশমিক ৭ থেকে ৮ দশমিক ৬ শতাংশে আন্তর্জাতিক নিরাপদ সীমার চেয়ে বেশি অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ রয়েছে। অথচ একই সময়ে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে এ হার ছিল মাত্র ০ দশমিক ০৫ থেকে ০ দশমিক ০৯ শতাংশ

গবেষকদের ব্যাখ্যা, অনেক ক্ষেত্রে মুরগিকে অ্যান্টিবায়োটিক দেওয়ার পর নির্ধারিত উইথড্রয়াল পিরিয়ড না মেনেই জবাই করা হয়। ফলে ওষুধের অবশিষ্টাংশ মাংসে থেকে যায় এবং তা মানুষের শরীরে প্রবেশ করে দীর্ঘমেয়াদে স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

গবেষণার প্রধান অধ্যাপক লুডোভিক পেলিগ্যান্ড বলেন, এশিয়ায় একই মানদণ্ডে অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ পরিমাপের এটি একটি গুরুত্বপূর্ণ গবেষণা। এর মাধ্যমে নিরাপদ অ্যান্টিবায়োটিক ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়বে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আগামী ১০ বছরের মধ্যে সরকার গঠন করতে চায় এনসিপি: নাহিদ ইসলাম

পোলট্রি মুরগির মাংসে মিলল অতিমাত্রার অ্যান্টিবায়োটিক

আপডেট সময় ১০:৫৮:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬