ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, শেষ মুহূর্তে চলছে জোর প্রস্তুতি হরমুজ নিয়ে ওমানের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে: আরাগচি প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে প্রস্তুতি, টানাপোড়েনও আছে পাবনায় মহানন্দা ট্রেনে শান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫ নিরাপত্তার ঘাটতি ছিল আগেই, মা’ম’লা হলেও থামেনি ফেরদৌস স্টিলের ঝুঁকিপূর্ণ কাজ ‘ছেলেরা ওষুধ কেনার টাকা দেয় না, তাই বাধ্য হয়ে আমি গাঁজা বিক্রি করি’ মেসিকে সান্ত্বনা দিয়ে রোনালদোর রেকর্ড বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ হরমুজ প্রণালি শিগগিরই ‘মার্কিন ভূখণ্ড’ হবে: ট্রাম্প

মেসিকে সান্ত্বনা দিয়ে রোনালদোর রেকর্ড

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩০:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

বাবা হোর্হে মেসির মৃত্যুতে শোকাহত লিওনেল মেসির পাশে দাঁড়িয়েছেন দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে মেসির আবেগঘন পোস্টে সমবেদনা জানিয়ে করা রোনালদোর মন্তব্যই এখন গড়েছে নতুন রেকর্ড।

মেসির পোস্টে রোনালদো লিখেছেন, ‘এই কঠিন সময়ে তোমার এবং তোমার পরিবারের জন্য রইল অনেক অনেক ভালোবাসা লিও। শক্ত থেকো।’ রোনালদোর এই মন্তব্যে তিন দিনের মধ্যেই প্রায় ৬৫ লাখ লাইক পড়েছে। ফলে এটি ইনস্টাগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি লাইক পাওয়া কমেন্টে পরিণত হয়েছে।

মজার বিষয়, আগের রেকর্ডটিও ছিল রোনালদোর দখলে। ২০২৫ সালের শেষ দিকে কিলিয়ান এমবাপেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার জন্য অভিনন্দন জানিয়ে করা তার একটি মন্তব্যে ৬০ লাখের বেশি লাইক পড়েছিল।

এর আগে বাবাকে হারিয়ে ইনস্টাগ্রামে দীর্ঘ এক আবেগঘন পোস্ট দেন মেসি। সেখানে শৈশব থেকে ফুটবল ক্যারিয়ারের প্রতিটি ধাপে বাবা হোর্হে মেসির অবদানের কথা স্মরণ করেন তিনি।

মেসি জানান, বাবার অনুরোধেই উত্তর আমেরিকা বিশ্বকাপে খেলেছিলেন তিনি। টুর্নামেন্টে মেসির প্রতিটি ম্যাচের পর বাবার বার্তার অপেক্ষায় থাকতেন। এমনকি বাবাকে গ্যালারিতে বসিয়ে একটি ম্যাচ দেখানোর আশাও করেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত সেই ইচ্ছা পূরণ হয়নি।

বাবাকে নিজের ‘সেরা বন্ধু ও প্রতিনিধি’ উল্লেখ করে মেসি লেখেন, তাকে ছাড়া সামনে এগিয়ে যাওয়া কতটা কঠিন, তা তিনি বুঝতে পারছেন না।

মেসির সেই আবেগঘন পোস্টেই রোনালদোর সমবেদনার মন্তব্যটি আসে। আর ভালোবাসা ও সহমর্মিতায় ভরা সেই মন্তব্যই এবার গড়ে ফেলেছে ইনস্টাগ্রামের নতুন রেকর্ড।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

মেসিকে সান্ত্বনা দিয়ে রোনালদোর রেকর্ড

আপডেট সময় ১০:৩০:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬