ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভিআইপি গ্যালারিতে থাকছেন ট্রাম্প, আর্জেন্টিনা-স্পেনের প্রধানরা থাকছেন কি? ‘আই হ্যাভ আ প্ল্যান’ বললেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পেয়ে নাহিদ এক দফার ঘোষণা করেছিল: রাশেদ খান আইনমন্ত্রীর পরিচয়ে প্রতারণা করতেন আতিয়ার দাবানলের ধোঁয়ায় ফাইনালের আগে নিউইয়র্কে বায়ুদূষণ সতর্কতা ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্পর্শকাতর তথ্য ডার্ক ওয়েবে ফাস চুয়াডাঙ্গায় বাল্যবিয়ের আয়োজনে প্রশাসনের হানা, কনের মাকে জরিমানা লেবার পার্টির নেতা নির্বাচিত হলেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের বিচার অন্য আসামিদের মতোই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়েনি: বিদ্যুৎমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:০৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনা করেই মাসে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে কোনো মূল্যবৃদ্ধি করা হয়নি বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শুক্রবার সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধন এবং বিভিন্ন উন্নয়ন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, গ্রামাঞ্চলের অধিকাংশ পরিবার মাসে ৭৫ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার করে না। তাই সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ না ফেলতেই সরকার এ পর্যায়ের গ্রাহকদের জন্য বিদ্যুতের দাম অপরিবর্তিত রেখেছে।

মন্ত্রী আরও বলেন, সরকার একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনে কাজ করছে। সেই লক্ষ্যেই ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

জ্বালানি খাতের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, সরকারের লক্ষ্য ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে জ্বালানি আমদানি কমবে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।

এ সময় শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়েও মন্তব্য করেন বিদ্যুৎমন্ত্রী। অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভিআইপি গ্যালারিতে থাকছেন ট্রাম্প, আর্জেন্টিনা-স্পেনের প্রধানরা থাকছেন কি?

৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়েনি: বিদ্যুৎমন্ত্রী

আপডেট সময় ০৫:০৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬